আনসার হত্যায় অভিযুক্ত শিহাবকে সিটিটিসিতে হস্তান্তর, রিমান্ড আবেদন কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৬, ১৭:১৭আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১৭:৩৩

বিমানবন্দরে আনসার হত্যা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্য সোহাগকে ছুরিকাঘাতে হত্যার দায়ে অভিযুক্ত শিহাবকে আজ আদালতে হাজির করা হয়নি। রিমান্ড আবেদনের জন্য আদালতে নেওয়ার কথা থাকলেও পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের নেওয়া হয়েছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিহাবে সিটিটিসিতে নেওয়া হয়েছে। তারা হয়তো আগামীকাল রিমান্ড আবেদনের জন্য আদালতে পাঠাতে পারে।
এর আগে শনিবার দুপুরে  ১০ দিনের রিমান্ড আবেদন করার বিষয়টি জানিয়েছিল থানা পুলিশ।
প্রসঙ্গত, গত রবিবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিহাব নামের ওই যুবক বিমানবন্দরের তিন নম্বর গেট দিয়ে প্রবেশ করার চেষ্টা করে। এয়ারপোর্টের ক্লিনারদের মতো হলুদ টি শার্ট পরা থাকলেও তার কাছে ডিউটি পাস ছিল না। এজন্য গেটে থাকা নিরাপত্তাকর্মীরা তাকে বাধা দেয়। তখন সে আনসার সদস্যকে ছুরিকাঘাত করে ভেতরে প্রবেশ করে। এ ঘটনায় আরও তিন জন আহত হন।
/আরজে/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম