নিরপেক্ষ ইসির সঙ্গে নিরপেক্ষ সরকারও চায় বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০১৬, ১৩:৩১আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৬, ১৩:৩৩

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নির্বাচনের সময় নিরপেক্ষ নির্বাচন কমিশনের (ইসি)পাশাপাশি নিরপেক্ষ সরকারের প্রয়োজন বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীল। তিনি বলেন, ‘নিরপেক্ষ না হলে কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে না।’

রবিবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চের ‘বশির উদ্দিন মিলনায়তন’ খেলাফত মজলিশের নবম কেন্দ্রীয় সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসি গঠনের বিষয়ে যে আলোচনা শুরু করেছেন এর মাধ্যমে বিষয়গুলোর সুষ্ঠু সমাধান হবে, প্রত্যাশা করছি।

তিনি বলেন, ‘সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচন ছাড়া সৃষ্ট রাজনৈতিক সংকট নিরসনের পথ নেই। বিএনপি বিশ্বাস করে একটি সত্যিকারের নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা হস্তান্তর করা উচিত। সেজন্য বিএনপি নিরপেক্ষ ইসি গঠনের প্রস্তাব দিয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তিনি (রাষ্ট্রপতি) সত্যিকার অর্থেই একটি স্বাধীন, নিরেপক্ষ, সৎ, সাহসী ও যোগ্য নির্বাচন কমিশন গঠন করতে পারবেন। কারণ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে বা সরকার নিরপেক্ষ না হলে নির্বাচন কমিশন নিরপেক্ষ হতে পারে না।’
বর্তমানে দেশের রাজনীতি গভীর সংকটে রয়েছে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘শুধু রাজনীতি নয়, দেশের অর্থনীতি, পররাষ্ট্রনীতি, মানুষের অস্তিত্বের প্রশ্নও বড় রকমের সংকটের মুখে পড়েছে। গোটা রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়ে পড়েছে।’
আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট নেতা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, খন্দাকার গোলাম মোর্তজা, ড. ফরিদুজ্জামান ফরহাদসহ অনেকে।

/সিএ/এসটি

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের