‘জেলা পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৫আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৭

ডা. দীপু মনি জেলা পরিষদ নির্বাচনে সন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। তিনি বলেন, ‘জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। স্থানীয় সরকারের এ নির্বাচনের মধ্যদিয়ে গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকবে।’ বুধবার জেলা পরিষদ নির্বাচনের ভোট শেষে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক এক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

স্থানীয় সরকারের অন্যান্য প্রতিষ্ঠানে নির্বাচন সরাসরি ভোটে হলেও জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে পরোক্ষ ভোটে। স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরাই এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বিএনপি এই নির্বাচনকে সংবিধান পরিপন্থী বলে আখ্যায়িত করেছে। বুধবার দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বলেন, ‘জেলা পরিষদে যে নির্বাচন হচ্ছে, তা আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসি, যার একটা খানদানি নাম হলো বুনিয়াদি গণতন্ত্র। এখন সেই আইয়ুব খানের বুনিয়াদি গণতন্ত্র এই সরকার আনতে চাচ্ছে।’ এই নির্বাচনের মধ্যন দিয়ে গণতন্ত্রকে আরও ধ্বংস করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

মওদুদ আহমদের বক্তব্যের প্রতিক্রিয়ায় দীপু মনি বলেন, ‘বিএনপি কখন কী বলে, তার কোনও ঠিক নেই। তাদের কাছে গণতন্ত্র মানে হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা, মানুষ পুড়িয়ে হত্যা করা। দেশের মানুষ রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা, মানুষ পুড়িয়ে হত্যার গণতন্ত্র চায় না।’

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম