প্রকৃত খুনিদের চিহ্নিত করুন: আ.লীগকে জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৭, ২২:১৩আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ২২:১৫



বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের  প্রকৃত খুনি ও অপরাধীদের চিহ্নিত করতে আওয়ামী লীগ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। 

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন,‘‘গত ১ জানুয়ারি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের প্রদত্ত উস্কানীমূলক মিথ্যা বক্তব্যে আমরা বিস্মিত হয়েছি।’’ 
সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রফিকুল দাবি করেন, ‘নানকের বক্তব্য অসত্য ও ভিত্তিহীন।’ জামায়াত নেতা বলেন, ‘আমরা গাইবান্ধা-১ আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যার নিন্দা এবং ওই হত্যার বিচার বিভাগীয় তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তি প্রদানের দাবি জানিয়েছি। তা সত্ত্বেও কোনোরকম তদন্ত ছাড়াই জাহাঙ্গীর কবির নানক জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের প্রতি ইঙ্গিত দিয়ে যে বক্তব্য দিয়েছেন তা মিথ্যা। উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপানোর হীন উদ্দেশেই তিনি এ হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়েছেন।’ 
বিবৃতিতে জানানো হয়, নিহত মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রীর বক্তব্যে এবং বিভিন্ন জাতীয় দৈনিকের রিপোর্টে মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যার ব্যাপারে আওয়ামী লীগের দলীয় কোন্দলের দিকেই ইঙ্গিত দেওয়া হয়েছে। পুলিশের গোয়েন্দারা বলেছেন যে, খুনিরা এমপি লিটনের পূর্ব পরিচিত। এমপি লিটনের ছোট বোন ফাহমিদা বুলবুল কাকলী অজ্ঞাতনামা পাঁচ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। অথচ তা উপেক্ষা করে আওয়ামী লীগের নেতারা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের দিকে ইঙ্গিত দিয়ে মিথ্যা বক্তব্য দিয়ে যাচ্ছেন। যা অত্যন্ত নিন্দনীয়। প্রকৃত খুনিদের আড়াল করার জন্যই এসব বক্তব্য দেওয়া হচ্ছে বলে অনেকেই ধারণা করছেন। 
জামায়াত ঢাকা মহানগরের সাবেক এই আমির আরও বলেন, ‘আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেখে মনে হচ্ছে, তারা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই জামায়াত-ছাত্রশিবিরের দিকে ইঙ্গিত করে বক্তব্য দিচ্ছেন। কোনও ঘটনা ঘটলেই তার সঙ্গে জামায়াত ও ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা বক্তব্য দিয়ে আওয়ামী লীগ ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালায়।’ 
রফিকুল বলেন, ‘আমি আবারও দৃঢ়তার সঙ্গে বলতে চাই, জামায়াত ও ছাত্রশিবির সন্ত্রাসে বিশ্বাস করে না। তাই সংসদ সদস্য লিটনের হত্যাকাণ্ডের সঙ্গে জামায়াত ও ছাত্রশিবিরের কোনও সম্পর্ক থাকার প্রশ্নই আসে না। নিজেদের দায়ভার অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার  উদ্দেশ্যেই এসব মিথ্যাচার করা হচ্ছে। আমি আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাতে চাই যে, ঘোলা পানিতে মাছ শিকারের প্রবণতা ছেড়ে দিয়ে প্রকৃত খুনিদের চিহ্নিত করুন। তাহলেই দেশে শান্তি আসবে।’ 
বিবৃতিতে লিটনের হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের যেসব নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে, তাদের অবিলম্বে নিঃর্শত মুক্তি দেওয়ার আহ্বান জানান রফিকুল ইসলাম খান। 
/এসটিএস/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম