লিটন হত্যার পৃষ্ঠপোষক বিএনপি: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৭, ১৪:২৭আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ১৪:৩০

হাছান মাহমুদ

গাইবান্ধা সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যার পেছনে বিএনপি-জামায়াতের হাত রয়েছে বলে ইঙ্গিত করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি সাম্প্রদায়িক শক্তি ও জামায়াত এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আর এই অপশক্তির পৃষ্ঠপোষক বিএনপি।’

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপির আমলে আমাদের দলীয় সংসদ সদস্য শাহ এইচ এম কিবরিয়া এবং আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করেছিল। এসব হত্যাকাণ্ডে বিএনপির নেতারা জড়িত ছিল তা প্রমাণিত। আবার সে সময় জাতীয় সংসদে শোক প্রস্তাবও উঠানো হয়নি। কিন্তু আজ তারা লিটন হত্যাকাণ্ড নিয়ে মায়া কান্না করছে। তাদের মুখে মায়া কান্না মানায় না।

তদন্তাধীন বিষয়টি সম্পর্কে মন্তব্য করার কারণে তদন্ত প্রভাবিত হবে কিনা এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ দাবি করেন, ‘এতে কোনও প্রভাব পড়বে না।’

পেট্রোল বোমা ও আগুন সন্ত্রাসে আওয়ামী লীগ জড়িত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরোশন নির্বাচনে পরাজয়ের মাধ্যমে বিএনপি জনপ্রিয়তা যে তলানিতে তা তারা উপলব্ধি করতে পেরেছে।  সেটি থেকে মুক্ত হওয়ার জন্য তারা আওয়ামী লীগের নামে মিথ্যাচার করছে।

 বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা মিথ্যাচার না করে জনগণের কাছে ক্ষমা চেয়ে নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফিরে এসে দলকে ঢেলে সাজান।’

/পিএইচসি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম