সোহরাওয়ার্দী বা নয়া পল্টনে সমাবেশের অনুমতি চায় বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০১৭, ২০:১৪আপডেট : ০৬ জানুয়ারি ২০১৭, ২০:১৭

বিএনপি ৫ জানুয়ারির গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে আগামী ৭ জানুয়ারি  সমাবেশ করতে চায় বিএনপি। তবে এখনও পর্যন্ত দলটি সমাবেশের কোনও অনুমতি পায়নি। এরই মধ্যে দলীয় যৌথ সভায় নেতারা বলেছেন, সমাবেশের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান বা নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কটি ব্যবহার করতে চায় বিএনপি। এ নিয়ে শুক্রবার দুপুরে বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপিতে গেলেও কমিশনারের সাক্ষাৎ
শুক্রবার বিকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দলের সমাবেশ করতে সোহরাওয়ার্দী উদ্যান বা  নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে  সমাবেশ করতে প্রশাসনের অনুমতি চেয়েছেন। তিনি বলেন, ‘আমরা আশা করি, কাল (শনিবার) সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়ে সরকার সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে।’ যৌথসভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও সরকারের কাছে সমাবেশের অনুমতি প্রত্যাশা করেছেন।
এদিকে জাতীয় প্রেসক্লাবের একটি সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ জানতে চেয়েছেন, ৭ জানুয়ারি বিএনপিকে কেন সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগকে সমাবেশ করতে দেয় ডিএমপি।  বিরোধীদল জাতীয় পার্টিকে অনুমতি দেয় তারা। কিন্তু বিএনপি দীর্ঘদিন যাবত সমাবেশ করার অনুমতির জন্য গেলেও কেন তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে না?’

এসটিএস/এপিএইচ/
আরও পড়ুন: 

নাসিরনগরে হামলা: ট্রাক ভাড়া দেওয়ার কথা স্বীকার করেছেন চেয়ারম্যান আঁখি

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম