নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করুন: জয়নুল আবদিন ফারুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৭, ১৪:১২আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১৪:১৮

তৃণমূল নাগরিক আন্দোলনের সংবাদ সম্মেলন

নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে সার্চ কমিটি গঠনে আবারও আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। তিনি রাষ্ট্রপতির উদ্দেশে বলেছেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা শুনে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন না। আপনি নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করুন।’

বুধবার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবিতে নাগরিক মানববন্ধনে তিনি এ কথা বলেন। মানববন্ধনটির আয়োজন করে তৃণমূল নাগরিক আন্দোলন নামের একটি সংগঠন।

জয়নুল আবদীন ফারুক বলেন, অতীতে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান যে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করেছিলেন তার অধীনে কোনও নির্বাচনই সুষ্ঠু হয়নি। তাই বর্তমান রাষ্ট্রপতির কাছে বিএনপির দাবি, আওয়ামী লীগের  হিসেবে নয় তিনি যেন রাষ্ট্রের এবং জনগণের রাষ্ট্রপতি হিসেবে সমাজের সজ্জন ব্যক্তিদের নিয়ে নিরপেক্ষ সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করে দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন।

বিএনপি নালিশ পার্টি, দলটির নেতাকর্মীরা আন্দোলনের ডাক দিয়ে রাস্তায় বের না হয়ে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে গতকাল দেওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন,‘আইন-শৃংখলা বাহিনীকে সত্যিকারভাবে প্রজাতন্ত্রের স্বার্থে ব্যবহার করে দেখুন কারা রাস্তায় থাকে, আর কারা থাকে না।’

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনারা যদি সত্যিই গণতন্ত্রে বিশ্বাস করেন, উন্নয়ন করে থাকেন তাহলে নিরপেক্ষ নির্বাচনে আপনাদের এত ভয় কেন?’

আওয়ামী লীগকে গণতন্ত্র হত্যাকারী দখলদার পার্টি বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

আয়োজক সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান লিটনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

/আরএআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম