প্রধান নির্বাচন কমিশনার নির্লজ্জ-বেহায়া: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৭, ১৯:২৯আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৯:৩৪

জিয়া পরিষদের আলোচনা সভায় রিজভী

‘নতুন নির্বাচন কমিশনও বর্তমান কমিশনের মতোই হবে’, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাকে বেহায়া ও নির্লজ্জ বলে মন্তব্য করেছেন।

সোমবার জাতীয় প্রেসক্লাবে শহীদ জিয়া আইনজীবী পরিষদের উদ্যোগে জিয়াউর রহমানের ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন,‘আমি তার (সিইসি) মতো এত বড় নির্লজ্জ ও বেহায়া প্রধান নির্বাচন কমিশনার আমার জীবনে আর দেখিনি। তার মতো বেহায়া আর হয় না ।’

‘নতুন নির্বাচন কমিশনও বর্তমান কমিশনের মতোই হবে’ সিইসির এই বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘আপনি এই কথা বলে কী বোঝাতে চাইলেন? আপনাদের মতো ভোটচোর আবারও আসবে? আপনাদের মতো আবারও ভোট কারচুপি করা হবে? এই ধরনের লোককেই আবারও কমিশনার বানানো হবে? এই বেহায়াপনা ও  নির্লজ্জতা কোনোদিন শেষ হবে না ।’

তিনি আরও  বলেন, ‘হাসিনা মার্কা গণতন্ত্র মানেই ক্রসফায়ার। হাসিনা মার্কা গণতন্ত্র মানেই নিরুদ্দেশ করে দেওয়া। হাসিনা মার্কা গণতন্ত্র মানেই বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা-হামলা। আর তাদের অনুসারীদেরই বিভিন্ন জায়গায় বসিয়ে রেখেছে।’ তার মধ্যে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার অন্যতম বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে শহীদ জিয়া আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট আবু ইউসুফ সরকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জাতীয় যুবদলের সভাপতি সাইফুল ইসলাম মিরন প্রমুখ।

/আরএআর/  এপিএইচ/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম