মেয়র মিরুসহ ২ আ.লীগ নেতা সাময়িক বহিষ্কার

পাভেল হায়দার চৌধুরী
০৮ ফেব্রুয়ারি ২০১৭, ২২:২৮আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:১৯


শাহজাদপুর পৌর মেয়র মিরু ও আ.লীগ নেতা নাসির সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যার অভিযোগে গ্রেফতার সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরু এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম নাসির উদ্দিনকে দল থেকে সাময়িক বহিষ্কার  করা হয়েছে। একই সঙ্গে কেন তাদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, ১৫ কার্য দিবসের মধ্যে এ বিষয়ে জবাব চাওয়া হয়েছে। বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক নোটিশে এই আদেশ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া বাংলা ট্রিবিউনকে এতথ্য নিশ্চিত করেছেন।

বিপ্লব বড়ুয়া বলেন, ‘দলের গঠনতন্ত্রের ৪৬ (ক) অনুচ্ছেদ অনুযায়ী মিরু এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম নাসির উদ্দিনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে দলের শৃঙ্খলা ভঙ্গে দায়ে কেন তাদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, ১৫ কার্য দিবসের মধ্যে তা জানতে চাওয়া হয়েছে।’
এদিকে আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, জেলা আওয়ামী লীগে  সহসভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে  মেয়র হালিমুল হক মিরু এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম নাসির উদ্দিনকে দল থেকে সাময়িক বহিষ্কার  করা হয়েছে। একই সঙ্গে কেন তাদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, ১৫ কার্য দিবসের মধ্যে এ বিষয়ে জবাব চাওয়া হয়েছে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় পৌর মেয়র হালিমুল হক মিরুর শটগানের গুলিতে দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি শিমুল আহত হন। শাহজাদপুরের দিলরুবা বাস টার্মিনাল থেকে উপজেলা সদর পর্যন্ত রাস্তার কাজ নিয়ে পৌর মেয়র মিরুর ছোট ভাই হাসিবুল ইসলাম পিন্টুর সঙ্গে পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি ভিপি রহিমের শ্যালক ছাত্রনেতা বিজয়ের বিরোধ ছিল। এর জের ধরেই বিজয়কে বেধড়ক মারধর করেন পিন্টু। এতে তার হাত-পা ভেঙে যায়।

এ খবর ছড়িয়ে পড়লে দলের কর্মী-সমর্থক ও বিজয়ের মহল্লা কান্দাপাড়ার লোকজন ক্ষুব্ধ হয়ে দিলরুবা বাস টার্মিনাল এলাকায় গিয়ে মহাসড়ক অবরোধ করে। এক পর্যায়ে অবরোধকারীদের একটি অংশ মনিরামপুর এলাকায় অবস্থিত পৌর মেয়রের বাড়ি ঘিরে ইট-পাটকেল মারতে থাকে। ঘটনাস্থলে সংবাদ সংগ্রহের সময় মেয়রের ছোড়া গুলিতে আহত হন সাংবাদিক শিমুল। আহত অবস্থায় তাকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার ঢাকায় নেওয়ার পথে দুপুরে মারা যান তিনি।

এ ঘটনায় গত রবিবার (৫ ফেব্রুয়ারি) অভিযুক্ত শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুকে রাজধানীর শ্যামলী থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ গ্রেফতার করেছে মিরুকে।

 আরও পড়ুন: নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহারের চাকরি হলো এসেনসিয়াল ড্রাগসে

/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম