প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চায় বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২৯আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৩০

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকালীন সরকার বিষয়ে নিজেদের প্রস্তাব তুলে ধরতে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি আলোচনায় বসতে চায় বলে জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে নির্বাচনকালীন সহায়ক সরকারের একটি প্রস্তাব দেবে বিএনপি। এটি নিয়ে সরকার আলোচনার উদ্যোগ না নিলে দায় তাদেরই নিতে হবে।’সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জ ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের চেয়ে বেশি জরুরি নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতা। নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার না থাকলে কারও পক্ষেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়।’ তিনি বলেন, ‘সরকারকে আলোচনায় আসতে হবে, না হলে সব দায়ভার তাদের বহন করতে হবে। নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় সহায়ক সরকার দরকার। বিএনপি সহায়ক সরকারের প্রস্তাব দেবে। একইসঙ্গে সরকারকে আলোচনার জন্য উদ্যোগ নেওয়ার আহ্বান জানাবে। কারণ রাষ্ট্রপতিকে বলার কাজ শেষ হয়ে গেছে। এখন বিএনপি প্রধানমন্ত্রীকেই সহায়ক সরকারের প্রস্তাব দেবে।’
/সিএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক