রাজনৈতিক সহিংসতা বন্ধে বিশেষ ট্রাইবুন্যাল প্রয়োজন: আ. লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:০১আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:০৫

আওয়ামী লীগ রাজনৈতিক সহিংসতা বন্ধে বিশেষ ট্রাইবুন্যাল গঠন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বিএনপিকে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে কানাডার আদালতে দেওয়া রায়ের প্রসঙ্গ টেনে, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি রুখতে সরকারের কাছে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানান তিনি ।
তিনি আরও বলেন,‘বিএনপি যে সহিংস ঘটনা ঘটিয়েছিল, তা বন্ধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা প্রয়োজন। যাতে ভবিষ্যতে রাজনীতির নামে সহিংস ঘটনার পুনরাবৃত্তি না হয়।’
হাছান মাহমুদ বলেন, ‘এ রায়ের পর বিএনপির রাজনীতিতে ও নেতৃত্বে আমূল পরিবর্তন আনা প্রয়োজন বলে আমরা মনে করি।’
তিনি বলেন, ‘বিএনপি যে রাজনৈতিক চরিত্র হারিয়ে একটি সন্ত্রাসী সংগঠনে রূপ ধারণ করেছে, তা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম। কানাডার আদালতের এই রায়ের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে।’

/পিএইচসি/ এপিএইচ/

আরও পড়ুন : ডান্ডাবেরি পরিয়ে আদালতে আসামি হাজির, ডিআইজি প্রিজনকে তলব

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের