‘নির্বাচন না করলে বিএনপির অবস্থা মুসলিম লীগের চেয়েও খারাপ হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৭, ২১:২৪আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ২১:২৬

শেখ ফজলুল করিম সেলিম বর্তমান সরকারে অধীনেই বিএনপিকে নির্বাচন করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সিনিয়র সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, নির্বাচন করেন, টালবাহানা করে লাভ হবে না। নির্বাচন না করলে আপনাদের মুসলিম লীগের চেয়ে খারাপ অবস্থা হবে। এইবার নির্বাচন না করলে নিবন্ধন বাতিল হবে। রবিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় তিনি এসব কথা বলেন।

শেখ সেলিম বলেন, বিএনপি বলছে শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচন করবে না। আপনারা এই সরকারের অধীনে নাকে খত দিয়ে নির্বাচন করবেন।

বিএনপি না এলে নির্বাচনে কোনও প্রভাব পড়বে না মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম বলেন, আসেন না আসেন আমাদের কি। যার ইচ্ছা সে নির্বাচন করবে। হুমকি-ধামকি দিয়েন না। আন্দোলন কাকে বলে, কয় প্রকার আওয়ামী লীগ জানে। যদি সন্ত্রাস করেন, জনগণের সম্পদ নষ্ট করেন তাহলে গণপিটুনির জন্য প্রস্তুত থাকেন। এমন গণপিটুনি জনগণ দেবে, পাকিস্তানেও পালাতে পারবেন না।

নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির সমালোচনার জবাবে তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন। রাষ্ট্রপতি বিভিন্ন দলের সাথে আলাপ করেছেন। না করলেও পারতেন। বিভিন্ন দল সার্চ কমিটি করতে বলেছে। তিনি করেছেন। তারা ১০ জনের নাম বলেছে। তারমধ্য থেকে পাঁচজনকে নিয়ে নিয়ে ইসি গঠন করা হয়েছে। এ নিয়ে কারও কোন কথা বলার অধিকার নেই। বিএনপি বিভ্রান্ত করার জন্য নানা কথা বলছে। রাষ্ট্রপতি যে তাদের ডেকেছে সেটাই অনেক।

তিনি বলেন, এখন খালেদা জিয়া নতুন তত্ত্ব আবিষ্কার করেছে। কি করেছে? গ্রহণযোগ্য সহায়ক সরকারের মাধ্যমে নির্বাচন করতে হবে। এটা সংবিধানে নাই। সংবিধানে আছে জননেত্রী শেখ হাসিনার সরকারের অধীনেই নির্বাচন হবে। কোন অসাংবিধানিক সরকারের হাতে নয়। খালেদা তথাকথিত সুশীল সমাজকে মাঠে নামিয়েছে। এমন সব কথা বলছে, তাকে হেমায়েতপুর নয় রাঁচিতে পাঠাতে হবে। তিনি আবোল-তাবোল বলছেন।

বিএনপির সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়ে শেখ সেলিম বলেন, বিএনপি এখন আবার আলোচনার কথা বলছে। কিসের আলোচনা, কার সঙ্গে আলোচনা। এরা সন্ত্রাসী সংগঠন, জঙ্গি। এদের সঙ্গে আলোচনা না।

তিনি বলেন, বিএনপি সন্ত্রাসী দল এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কানাডার ফেডারেল কোর্ট বলেছে, বিএনপি সন্ত্রাসী কাজে লিপ্ত ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। বিশ্বব্যাপী তাদের প্রত্যাখান করা হয়েছে। দেশবাসীকে বলবো, আপনারাও প্রত্যাখান করুন। সন্ত্রাস মানবতার শত্রু, রাষ্ট্রের শত্রু। 

শেখ সেলিম বলেন, বাংলাদেশের মজবুত অর্থনীতি খালেদা জিয়া সহ্য করতে পারছেন না। খালেদা জিয়া, ড.ইউনূস আর কিছু সেল্ফ মেইড বুদ্ধিজীবী বিশ্বব্যাংকের সঙ্গে ষড়যন্ত্র করেছিল। বিশ্বব্যাংককে ক্ষতিপূরণ দিতে হবে। শেখ হাসিনার কাছে ক্ষমা চাইতে হবে। যারা দুর্নীতির কথা বলে চিৎকার করে টকশো ফাটিয়েছে; তাদের বিচার করতে হবে। দেশের ভাবমূর্তি নষ্ট করার অধিকার কারও নাই।

/ইএইচএস/এমপি/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম