‘বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না বলেই ৭ মার্চকে স্মরণ করে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৭, ১১:১৫আপডেট : ০৭ মার্চ ২০১৭, ১২:১৮

বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। ছবি: ফোকাস বাংলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না বলেই ৭ মার্চকে স্মরণ করে না। তারা ক্ষমতায় গেলে ইতিহাস জবর দখল করে। অথচ অধিকাংশ রাজনৈতিক দল দিনটি পালন করছে।’

মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এই ৭ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। নিরস্ত্র বাঙালীকে সশস্ত্র পাকিস্তানীদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন।’

তিনি আরও বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর তৎকালীন সেনা প্রধান জিয়াউর রহমান সাপ্তাহিক বিচিত্রায় প্রকশিত এক লেখায় বলেছিলেন, ৭ মার্চে বঙ্গবন্ধুর ঘোষণার মধ্য দিয়ে আমরা স্বাধীনতার গ্রিণ সিগনাল পেয়েছিলাম।’

বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন ছাত্র লীগ নেতারা। ছবি: ফোকাস বাংলা কাদের বলেন, ‘ওই ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।  এটিই ছিলো প্রকৃত স্বাধীনতার ঘোষণা। অথচ বিএনপির এটা উপলব্ধি করে না। আসলে এটা চেতনার ব্যাপার, মূল্যবোধের ব্যাপার, অনুভূতির ব্যাপার। যা বিএনপির নেই।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আজকের দিনে আমাদের অঙ্গীকার হবে, সকল প্রকার অসুন্দর ও অসাম্প্রদায়িকতাকে পরাজিত করে স্বাধীনতাকে সুসংহত করা। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা।’

বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন। ছবি: ফোকাস বাংলা ঐতিহাসিক এই দিনটি উপলক্ষে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রিসভার সদস্যরা। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর ঢাকা মহানগর অঅওয়ামী লীগ উত্তর, দক্ষিণ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা শ্রদ্ধা জানান।

/পিএইচসি/এসএনএইচ/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম