ওবায়দুল কাদের কি বিএনপির অতিরিক্ত মহাসচিব, প্রশ্ন ফারুকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৭, ১২:৫১আপডেট : ০৭ মার্চ ২০১৭, ১২:৫৪

মানববন্ধনে জয়নাল আবেদীন ফারুক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কি বিএনপির অতিরিক্ত মহাসচিব হয়েছেন কিনা তা জানতে চেয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক। ‘বিএনপিকে নির্বাচনে আসতেই হবে’ ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাকের কাছে এ প্রশ্ন রাখেন।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ প্রশ্ন রাখেন।

বিএনপি যাতে নির্বাচনে অংশ গ্রহণ না করে সে জন্য সরকার ষড়যন্ত্র করছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘ওবায়দুল কাদেরের বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণিত হয় তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তিনি কি আমাদের দলের অতিরিক্ত মহাসচিব হয়েছেন যে আমাদের দলের ভিতরের সিদ্ধান্তও তিনি আগাম বলে দিচ্ছেন?’

তিনি অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ জন্মগতভাবে ভোট চুরি ও গণতন্ত্র হত্যাকারী দল।’

বিএনপির এ নেতা আরও বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে বিএনপি না এলে তাদের নিবন্ধন বাতিল করা হবে, একথা যারা বলছেন তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ক্ষমতাসীন দলের নেতারা ছলছাতুরি করে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র করছে। আমি তাদের বলতে চাই সৃষ্টিকর্তা আর জনগণ ছাড়া বিএনপির নিবন্ধন বাতিলের ক্ষমতা কারও নেই।’

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘এই সরকার জনবান্ধব সরকার নয়। জনবান্ধব সরকার কখনও জনমতের রায়কে উপেক্ষা করে গ্যাসের মূল্যবৃদ্ধি করতে পারে না। অবিলম্বে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা প্রত্যাহার করুন।’

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, সহ-তথ্য সম্পাদক কাদের গণি চৌধুরী প্রমুখ।

/আরএআর/এসএনএইচ/

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম