জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করলেন ববি হাজ্জাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৭, ০২:০৩আপডেট : ১৫ মার্চ ২০১৭, ০২:০৮

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে এনডিএম প্রতিনিধি দলের বৈঠক বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. থমাস প্রিন্জের সঙ্গে বৈঠক করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে গুলশানস্থ জার্মান দূতাবাসে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে এনডিএম প্রতিনিধি দলের বৈঠকে বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্র, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র ও আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার ব্যাপারে আলোচনা হয়। এসময় ববি হাজ্জাজ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় জার্মান সরকারের আরও সহযোগিতার প্রত্যাশার কথা জানান রাষ্ট্রদূতকে।
জার্মান রাষ্ট্রদূত ববি হাজ্জাজের কাছে বাংলাদেশের সমৃদ্ধ গণতান্ত্রিক ভবিষ্যতের আশাবাদ ব্যক্ত করেছেন।
বৈঠকে এনডিএম প্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যাপক আব্দুল্লাহ এম তাহের। এসময় জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মাইকেল সুলথেসিসও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বুধবার জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও

নতুন নাগরিকত্ব আইন জনগণ মানবে না: মঈন খান

/এসটিএস/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের