খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করলেন কানাডা হাইকমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৭, ১৮:৫৪আপডেট : ২১ মার্চ ২০১৭, ১৮:৫৭

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনয়েট পিয়েরে ল্যারামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনয়েট পিয়েরে ল্যারামি একসঙ্গে বৈঠক করলেন। মঙ্গলবার (২১ মার্চ) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকাল ৪টা থেকে প্রায় দুই ঘণ্টা এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় আরও ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা রিয়াজ রহমান ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সদস্য সচিব ড. আসাদুজ্জামান রিপন।

বৈঠক প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, বিকাল সোয়া ৪টার দিকে বৈঠক শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৬টার পর। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দুই দেশের পারস্পরিক সহায়তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত ২২ ফেব্রুয়ারি বিএনপিকে কানাডার একটি আদালত সন্ত্রাসী সংগঠন হিসেবে মূল্যায়ন করে বলে খবর বের হয়। একই দিনে ঢাকার কয়েকটি গণমাধ্যমেও তা প্রকাশিত হয়। ধারণা করা হচ্ছে, মঙ্গলবারের বৈঠকে কানাডার আদালতের রায়ের বিষয়ে ওই দেশটির সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে বিএনপি।

আরও পড়ুন-
খালেদার সঙ্গে কানাডা হাইকমিশনারের সাক্ষাৎ বিকালে

/এসটিএস/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম