পরিবারের সুনাম ক্ষুণ্নের অপচেষ্টা হচ্ছে: ববি হাজ্জাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৭, ২০:৩৫আপডেট : ২২ মার্চ ২০১৭, ২০:৩৮

এনডিএম-এ আইনজীবীদের যোগদান অনুষ্ঠানে ববি হাজ্জাজ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ দাবি করেছেন, যখন তার প্রতিষ্ঠিত সংগঠন নিয়ে সারাদেশে তৎপরতা বেড়েছে, সাধারণের মধ্যে সাড়া পড়েছে,তখন তার পরিবারের সুনাম ক্ষুণ্ন করতে অপচেষ্টা শুরু হয়েছে। তবে কোন পক্ষ এই অপচেষ্টা করছে, এ নিয়ে কোনও মন্তব্য করেননি ববি হাজ্জাজ।

গত মঙ্গলবার (২১ মার্চ) পিতা মুসা বিন শমসেরের ব্যবহৃত একটি রেঞ্জ রোভার গাড়ি জব্দ করার একদিনের মাথায় এ মন্তব্য করেন ববি হাজ্জাজ। বুধবার তার বনানীর কার্যালয়ের প্রাঙ্গণে একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘বিগত দিনগুলোয় আমরা দেখেছি, দেশের স্বনামধন্য ব্যক্তিদের শুধুমাত্র রাজনৈতিক কারণে হেয় করার অপচেষ্টা করা হয়েছে।’ এর মধ্যে নোবেল বিজয়ী, বীর মুক্তিযোদ্ধা,স্বনামধন্য রাজনীতিবিদ ও ব্যবসায়ীরাও ছিলেন বলে জানান ববি হাজ্জাজ।

বিভিন্ন রাজনৈতিক দলের দু’শতাধিক আইনজীবীর যোগদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে এনডিএম।

উল্লেখ্য, শুল্ক ফাঁকি দিয়ে আনার অভিযোগে ধনকুবের মুসা বিন শমসেরের ব্যবহৃত একটি রেঞ্জ রোভার গাড়ি জব্দ করা হয়। মঙ্গলবার (২১ মার্চ) দিনভর অভিযান চালিয়ে বিকালে রাজধানীর ধানমণ্ডি থেকে এটি জব্দ করে শুল্ক গোয়েন্দা বিভাগ।

ববি হাজ্জাজ অভিযোগ করেন, ‘সরকার মানি লোকের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে।’

সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক অ্যাডভোকেট আফতাবউদ্দিন মোল্লার সভাপতিত্বে যোগদান সভায় বক্তব্য রাখেন এনডিএম-এর ভাইস চেয়ারম্যান এনায়েত কবির, মহাসচিব (চলতি দায়িত্ব)অধ্যাপক আব্দুল্লাহ এম. তাহের, যুগ্ম মহাসচিব লাকী হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দা সাদিয়া মাহজাবিন, অ্যাডভোকেট কায়সারুল ইসলাম, যুগ্ম বিভাগীয় সম্পাদক তাজিন আহমেদ প্রমুখ।

/এসটিএস/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম