'কুসিক নির্বাচনে সব ধরনের সহযোগিতা করবে আ.লীগ'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৭, ১৫:০৪আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৭:২৪

এইচটি ইমাম কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচটি ইমাম। মঙ্গলবার দুপুরে এইচটি ইমামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কেএম নরুল হুদার সঙ্গে সাক্ষৎ করে। পরে সাংবাদিকদের এ তথ্য জানান এইচটি ইমাম।

এইচটি ইমাম বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নতুন নির্বাচন কমিশনের জন্য অগ্নিপরীক্ষা নয়, কঠিন পরীক্ষাও। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে আমারা কমিশনকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছি।’

গত সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করে কুসিক নির্বাচনকে নতুন নির্বাচন কমিশনের জন্য অগ্নিপরীক্ষা বলে উল্লেখ করে।

সাক্ষাতে আওয়ামী লীগের প্রতিনিধি দল কয়েকজন প্রিজাইডং অফিসারের বিরুদ্ধে আপত্তি  তুলে ‘নিরপেক্ষতার নামে’ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগ করেন।

এইচটি ইমাম বলেন, ‘নির্বাচনে যাদের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাদের মধ্যে ১৫/১৬ জনের বিরুদ্ধে আপত্তি উঠেছে। আমরা সিইসিকে বলেছি এ বিষয়টি তদন্ত করে দেখতে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে।’

মঙ্গলবার প্রচার প্রচারণাকালে আওয়ালী লীগের নেতাদের আর্থিক দণ্ডাদেশ দেওয়া প্রসঙ্গে এইচটি ইমাম বলেন, ‘বিধি অনুযায়ী আজ মধ্য রাতে প্রচার প্রচারণা শেষ হবে। কিন্তু তার আগে নৌকার পক্ষে প্রচার প্রচারণা করতে গেলে বিধি বহির্ভূতভাবে জরিমানা করা হয়েছে। নিরপেক্ষতার নামে আওয়ামী লীগের নেতাদের প্রতি যেন এ ধরণের নিষ্ঠুর আচরণ না করা হয়।’

আওয়ামী লীগের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন- দলের উপদেষ্ঠা পরিষদের সদস্য ড. মশিউর রহমান, দফতর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ, কার্যনির্বাহী কমিটির সদস্য রিয়াজুল কবীর কাউসার।

/ইএইচএস/জেবি/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম