সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খালেদা জিয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৭, ০০:২৫আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ০০:২৮

সাংবাদিক নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘দেশে আজ গণতন্ত্র নেই।কথা বলার পরিবেশ নেই।গণমাধ্যমের স্বাধীনতা নেই। মানুষের জান-মালের কোনও নিরাপত্তা নেই।’

শনিবার রাতে খালেদা জিয়াকে উদ্ধৃত করে এসব কথা জানান সাংবাদিক নেতা শওকত মাহমুদ। এদিন রাতে গুলশান কার্যালয়ে দলের সমর্থিত ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠক করেন। এতে ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ সারাদেশের ১২টি অঙ্গ ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠক থেকে বেরিয়ে এসে শওকত মাহমুদ সাংবাদিকদের বলেন,  ‘বিএনপি প্রধান মনে করেন, পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা। দল গুছিয়ে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু করবেন বলেও জানিয়েছেন খালেদা জিয়া।’

শওকত মাহমুদ জানান, বৈঠকে খালেদা জিয়া বলেছেন, চট্টগ্রামে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা নুরুল আলম নুরুকে কিভাবে বাসা থেকে তুলে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হত্যা করেছে, তা গণমাধ্যমের সংবাদে দেশবাসী জানতে পেরেছে। এই নির্মমতা সব কিছুকে হার মানিয়েছে। এভাবে প্রতিনিয়ত ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটে চলেছে যার, কোনও প্রতিকার নেই।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, শনিবার রাত সাড়ে ৯টায় এই বৈঠকে শওকত মাহমুদের নেতৃত্বে বিএফইউজে’র সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, সাবেক মহাসচিব এম এ আজিজ, বর্তমান মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান,সাংবাদিক নেতা এম ইলিয়াস খানসহ বিভিন্ন জেলার সাংবাদিক ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।  খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খানও বৈঠকে ছিলেন।

/এসটিএস/এপিএইচ/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম