হঠাৎ সাঈদীর আপিল শুনানি উদ্দেশ্যমূলক: ছাত্রশিবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৭, ১৯:২৬আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ২০:০৭

ছাত্র শিবির জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলোয়ার হোসাইন সাঈদীর আপিল শুনানি হঠাৎ কার্যতালিকায় আনা উদ্দেশ্যমূলক বলে মনে করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির দাবি, এই শুনানির আড়ালে জড়িয়ে আছে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র বাস্তবায়নের প্রচেষ্টা।
মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যায় দলের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত ও সেক্রেটারি জেনারেল মোবারক হোসাইন বলেন, ‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিকিয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে সরকার। ভারতের সঙ্গে রাষ্ট্রবিরোধী সামরিক চুক্তি বাস্তবায়ন থেকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে একের পর এক ষড়যন্ত্র ও নাটক করা হচ্ছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘হঠাৎ দেলোয়ার হোসেন সাঈদীর আপিল শুনানি কার্যতালিকায় আনা সরকারের ষড়যন্ত্রের আরেকটি ধাপ। প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে গোলামী চুক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক জনতা ফুঁসে ওঠায় তা ধামাচাপা দিতে সাঈদীর ইস্যুকে সরকার পরিকল্পিতভাবে সামনে এনেছে। বিচারের নামে অবিচারের আড়ালে সরকার যে ভারতের কাছে দেশকে বিকিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে তাতে কোনও সন্দেহ নেই।’
ছাত্রশিবিরের দুই নেতা বিবৃতিতে হুমকি দিয়ে বলেছেন, ‘এখনও সময় আছে, ষড়যন্ত্র বন্ধ করুন। অন্যথায় এদেশের ছাত্রজনতা রাজপথ ভুলে যায়নি, তারা ঠিকই মাঠে নামবে।’
/এসটিএস/জেএইচ/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান