আরেক সংস্কারপন্থীকে সাক্ষাৎ দিলেন খালেদা জিয়া

সালমান তারেক শাকিল
১৯ এপ্রিল ২০১৭, ০০:১৫আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ০১:০৫

খালেদা জিয়া সংস্কারপন্থী আরও এক নেতাকে সাক্ষাৎ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রথম সারির সংস্কারপন্থী নেতা নজির হোসেনকে ডেকে তার সঙ্গে বৈঠক করেন তিনি। নজির হোসেন সুনামগঞ্জ এলাকার সাবেক সংসদ সদস্য। ওয়ান-ইলেভেনের সময় তিনি প্রথম সারির সংস্কারপন্থী ছিলেন।
বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান বাংলা ট্রিবিউনকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলশানের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় দেখা করেছেন নজির হোসেন।

চেয়ারপারসনের কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার সময় কার্যালয়ে প্রবেশ করে নজির হোসেন। পরে সন্ধ্যা সাতটা ১০ মিনিটে তিনি কার্যালয় ত্যাগ করেন।
দলের চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে নজির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রায় ৩৫ মিনিট ম্যাডামের সঙ্গে কথা হয়েছে। আগামী নির্বাচনের আগেই দলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।’
নজির হোসেন আরও বলেন, ‘আমাকে ম্যাডাম সুনামগঞ্জ বিএনপির দ্বন্দ্ব-কোন্দল নিরসনে কাজ করতে পরামর্শ দিয়েছেন।’ তিনি জানান, খালেদা জিয়ার সঙ্গে তার বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার-মামলার বিষয়ে বিস্তারিত কথা হয়েছে। নজির হোসেন নিজেও দলের স্বার্থে কাজ করার জন্য চেয়ারপারসনকে প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান।
বিএনপির সূত্রের দাবি, অন্যান্য দলের সঙ্গে ঐক্যচেষ্টার আগেই বিএনপিকে সাংগঠনিকভাবে শক্ত করতে বদ্ধপরিকর খালেদা জিয়া। এ কারণে এর আগে নিষ্ক্রিয় হয়ে যাওয়া ও নানা সময়ে সংস্কারপন্থী ছিলেন, এমন নেতাদের সঙ্গে আলোচনা করতে শুরু করেছেন তিনি।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি রাত ১২টায় বিএনপি চেয়ারপারসন বৈঠক করেন সংস্কারপন্থীদের মধ্যে আলোচিত দুই নেতা জহির উদ্দিন স্বপন ও সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে। গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আধাঘণ্টাব্যাপী ওই বৈঠকে স্বপন ও বকুলকে দলে সক্রিয় হওয়ার আহ্বান জানান খালেদা জিয়া।
/এমও/টিআর/

সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম