শওকত হোসেন নিলু আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০১৭, ২৩:২৬আপডেট : ০৭ মে ২০১৭, ০০:০৭

এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু

ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু ইন্তেকাল করেছেন। শনিবার (৬ মে) রাত ১০টার পর রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শেখ শওকত হোসেন নিলুর ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মী ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান আলমগীর মজুমদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আলমগীর মজুমদার বলেন, ‘আজ (শনিবার) রাত ১০টার পর শেখ শওকত হোসেন নিলু মারা গেছেন। তবে তার জানাজা ও দাফন কোথায় হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।'

গত ২ মে দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পরেন নিলু। প্রথমে তাকে ঢাকা শুলশান-২ শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি ঘটলে বিকাল ৫টার দিকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এক সময় বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটে ছিলেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) একাংশের চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু। ২০১৪ সালের আগস্টে ২০-দলীয় জোট থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। অবশ্য এর আগে রমজান মাসে প্রধানমন্ত্রীর দেওয়া ইফতারে যোগ দেওয়া ও ২০-দলীয় জোট ছেড়ে যাওয়া ভাসানী ন্যাপের ইফতারে যোগ দিয়েছিলেন শওকত হোসেন নিলু। এ নিয়ে তার দল ও জোটে দ্বন্দ্ব দেখা দেয় বলে তাকে ২০-দলীয় জোট থেকে সরিয়ে দেওয়া হয়।

/এসটিএস/এমএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম