স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৭, ১৩:৫৭আপডেট : ২১ মে ২০১৭, ১৪:১৮

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে পুলিশের তল্লাশিকে ‘বেআইনি’ দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ দাবি করেছে বিএনপি। রবিবার দুপুরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান।
রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে মিথ্যা অভিযোগে যে তল্লাশি চালানো হয়েছে, তা নজিরবিহীন।’
ফখরুল বলেন, ‘বিএনপি যখন শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতি শুরু করেছে এবং ভিশন-২০৩০ দেওয়ার পর সরকারের এ ধরনের আগ্রাসন গণতন্ত্রের ভবিষ্যৎ নষ্টের পাঁয়তারা।’
তার ভাষ্য, তল্লাশির ঘটনা সরকারের উস্কানিমূলক আচরণ।
মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্যই বারবার খালেদা জিয়ার ওপরে আক্রমণ করা হচ্ছে। তাকে সরকার বারবার টার্গেট করছে।’ এই পথে চলতে থাকলে বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেন মহাসচিব।

উল্লেখ্য, শনিবার (২০ মে) সকাল সাড়ে ৭টার দিকে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে প্রবেশ করে পুলিশ। গুলশান জোনের ডিসি মোশতাক আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। 

অভিযান শুরুর সময় গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে জানান, 'খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে রাষ্ট্রবিরোধী ও নাশকতা চালানোর মতো জিনিস রয়েছে-এই মর্মে সার্চ ওয়ারেন্ট রয়েছে। সেজন্য তল্লাশি চালানো হয়েছে।'

আরও পড়ুন: 'নাশকতার সরঞ্জাম' খুঁজতে খালেদার কার্যালয়ে পুলিশ]

/এসটিএস/এপিএইচ/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম