‘মূর্তি’ না সরালে হরতাল দেবে ইসলামী ঐক্যজোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৭, ২১:৫৩আপডেট : ২১ মে ২০১৭, ২২:০৬

ইসলামী ঐক্যজোট সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক দেবীর ‘মূর্তি’ অপসারণ করা না হলে হরতালসহ কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসলামী ঐক্যজোট। রবিবার (২১ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন দলটির চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী।
সংবাদ সম্মেলনে মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে খেয়াল করছি, এই মূর্তি অপসারণের দাবিতে দেশের প্রতিটি নাগরিক সোচ্চার হলেও বিএনপি আজ পর্যন্ত দলীয়ভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি। বরং বিভিন্ন স্থানে প্রধান বিচারপতিকে ইন্ধন দিয়ে মূর্তির পক্ষে অবস্থান নিয়েছে তারা। বিএনপির এ ধরনের ইসলামবিরোধী ভূমিকার নিন্দা জানাই আমরা। এমন ভণ্ড ভূমিকার জন্য ইসলামী মূল্যবোধে বিশ্বাসের দাবীদার দল বিএনপিকে কঠিন মূল্য দিতে হবে।’
আবদুল লতিফ নেজামী বলেন, ‘বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনটি নির্মিত হয়েছে মুসলিম আর্টের নিদর্শন গম্বুজের সঙ্গে সাদৃশ্য রেখে। এই প্রাঙ্গণে থেমিস দেবীর মূর্তি থাকতে পারে না। এই মূর্তির অপসারণের দাবিতে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। সরকারপ্রধানও এর পক্ষে আওয়াজ তুলেছেন। দেশবাসী তার ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবং তার ঘোষণার বাস্তবায়ন দেখার অপেক্ষা করছে।’
মূর্তি অপসারণে দলের দাবির উল্লেখ করে নেজামী বলেন, ‘ইসলামী ঐক্যজোটের জোর দাবি, অনতিবিলম্বে থেমিস দেবীর এই মূর্তি অপসারণ করতে হবে। শুধু তাই নয়, এই মূর্তি স্থাপনের সঙ্গে যে বা যারা জড়িত, তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এটাই দেশবাসী চাই।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা আব্দুর রশিদ মজুমদার, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা জসিমউদ্দিন, যুগ্ম মহাসচিব মাওলানা আবুল কাশেম, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আনছারুল হক ইমরান, মাওলানা খোরশেদ আলম প্রমুখ।
/সিএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম