গ্রিক দেবীর ভাস্কর্য পুনঃস্থাপনে ক্ষুব্ধ জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৭, ১৯:৩৪আপডেট : ২৮ মে ২০১৭, ১৯:৪৪

জামায়াতে ইসলামী সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক ভার্স্কয সরিয়ে অ্যানেক্স ভবনের সামনে স্থানান্তর করায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলামী। রবিবার (২৮ মে) বিকালে এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বলেন, ‘গ্রিক দেবীর মূর্তিটি নিয়ে যে লুকোচুরি খেলা হচ্ছে, তাতে দেশবাসীর মতো আমরাও ক্ষুব্ধ ও গভীরভাবে উদ্বিগ্ন।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘সরকারের ভেতরে লুকিয়ে থাকা কোনও মহল গ্রিক দেবীর মূর্তিটি নিয়ে পাতানো লুকোচুরি খেলা খেলে দেশকে বিশৃঙ্খল করে তোলার ষড়যন্ত্র করছে। গ্রিক দেবীর মূর্তির সঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও আইন-আদালতের কী সম্পর্ক, তা আমাদের মোটেই বোধগম্য নয়।’
জামায়াতের সেক্রেটারি জেনারেল দাবি করেন, ‘এ বিষয়টির (ভাস্কর্য অপসারণ ও পুনঃস্থাপন) বিচার বিভাগীয় তদন্ত করে এ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে।’
/এসটিএস/টিআর/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম