ভাস্কর্য পুনঃস্থাপনের প্রতিবাদ: আটক ৯ ছাত্রনেতার মুক্তি দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৭, ২৩:১৩আপডেট : ২৮ মে ২০১৭, ২৩:২৯

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক দেবীর ভাস্কর্য অপসারণ করে তা সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে স্থাপনের প্রতিবাদের মিছিল থেকে পুলিশের হাতে আটক ৯ ছাত্রনেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন। রবিবার (২৮ মে) দুপুরে বায়তুল মোকাররম উত্তর চত্বরে প্রতিবাদ সমাবেশ করে দলটি।
ইসলামী শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি জিএম রুহুল আমীন বলেন, ‘গতকাল গভীর রাতে (শনিবার দিবাগত রাত) প্রেসক্লাবের সামনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে। ভোররাত পর্যন্ত অবস্থান করে আমাদের নেতাকর্মীরা মূর্তি পুনঃস্থাপনের প্রতিবাদে মিছিল বের করে। এসময় পেছন থেকে পুলিশ মিছিলের ওপর হামলা চালিয়ে লাঠিচার্জ করে। মিছিল থেকে ছাত্র আন্দোলনের সহ-সভাপতি শেখ ফজলুল করীম মারুফ, প্রচার সম্পাদক ইলিয়াস হাসানসহ নয় ছাত্রনেতাকে গ্রেফতার করে পুলিশ।’
সমাবেশে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যাপক এ টি এম হেমায়েত উদ্দিন বলেন, ‘গ্রিক দেবীর মূর্তি পুনঃস্থাপন কোনও অবস্থাতেই মেনে নেওয়া হবে না। বৃহত্তর আন্দোলনের মাধ্যমে মূর্তি ধ্বংস করতে বাধ্য করা হবে।’
সমাবেশে জানানো হয়, আটক নেতাকর্মীদের মুক্তি ও গ্রিক ‘মূর্তি’র পূর্ণ অপসারণের দাবিতে সোমবার (২৯ মে) দেশব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।
বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলনের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, পৃথক এক বিবৃতিতে আটক নয় নেতাকর্মীর মুক্তি দাবি জানিয়েছে ইসলামী যুব আন্দোলন। রবিবার এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান এ দাবি জানান।
/সিএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম