সুলতানা কামালের হুমকিদাতাদের গ্রেফতার দাবি

ঢাবি প্রতিনিধি
০৯ জুন ২০১৭, ২১:১৯আপডেট : ০৯ জুন ২০১৭, ২১:২৮

ছাত্র-জনতার প্রতিবাদ সমবেশ সুলতানা কামালকে হত্যার হুমকিদাতাদের গ্রেফতারের দাবি জানিয়েছে ছাত্র-জনতা। অন্যদিকে চায়না পাটোয়ারীসহ ৫৭ ধারায় আটকদের মুক্তির দাবিও জানানো হয়। শুক্রবার (৯ জুন) শাহবাগে ‘ছাত্র-জনতা’র প্রতিবাদ সমাবেশে এসব দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্র ইউনিয়ন নেতা-কর্মী, মানবাধিকারকর্মী ও বিভিন্ন পেশাজীবীরা।
ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, ‘দেশের সরকার প্রধান হয়ে প্রধানমন্ত্রী যখন দেশের মধ্যে মল্লযুদ্ধের আহ্বান জানান, সেই মুহূর্ত থেকেই তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকার নৈতিক যোগ্যাতা হারান। বাংলাদেশকে তিনি আফগানিস্থানের দিকে নিয়ে যাচ্ছেন। কিন্তু যখনই আমরা এসব নিয়ে কথা বলব, তখনই আমাদের উপর নেমে আসবে ৫৭ ধারা নামক একটি বিষ ফোঁড়া।’

সুলতানা কামালের হুমকিদারাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং  চায়না পাটোয়ারীসহ ৫৭ ধারায় আটকদের মুক্তির দাবি জানান লিটন নন্দী।অন্যদিকে রাঙামাটি লংগদু উপজেলায় পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানান লিটন নন্দী।

প্রতিবাদ সমাবেশে প্রকৌশলী শম্পা বসু বলেন, ‘বর্তমান সরকার একটি বিশেষ সাম্প্রদায়িক সংগঠনের প্রতি দুর্বলতা দেখিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে। হেফাজতের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে বলে সরকার সুপ্রিম কোর্টের ভাস্কর্য অপসারণ করেছে। কিন্তু নারীকে তেঁতুলের সঙ্গে তুলনা করার কারণে আমাদের অনুভূতিতে আঘাত লাগলেও সরকার কোনও ব্যবস্থা তখন নেয়নি।’

‘আমরাও এসব ভুলে যাইনি’, যোগ করেন প্রকৌশলী শম্পা বসু।

আইনজীবী জীবনানন্দ জয়ন্ত বলেন, ‘সুলতানা কামালকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। হুমকি দিয়ে হুমকিদাতারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কিন্তু অন্যদিকে ১৮ বছরেরও কম বয়সী চায়না পাটোয়ারীকে আজ জামিন না দিয়ে গ্রেফতার করে রাখা হয়েছে।’

মানবাধিকার কর্মী খুশি কবির বলেন, ‘আমাদের যতোই অত্যাচার নিপীড়ন করা হোক না কেন, আমরা রাজপথে থাকব। আন্দোলন চলবে। মুক্তিযুদ্ধের চার নীতির অন্যতম একটি নীতি ছিল গণতন্ত্র। গণতন্ত্র মানে জনগণের মতামত। আর জনগণের মতামতকে উপেক্ষা করে কোনও সরকার ক্ষমতায় থাকতে পারেনি, পারবেও না। যারা সরকারকে পছন্দ করে তারাই শুধু দেশের জনগণ নয়, তা সরকারকে মনে রাখতে হবে।’

সরকারের উদ্দ্যেশ্যে বক্তারা আরও বলেন, ‘মাঝামাঝি অবস্থানে থাকার আর কোনও সুযোগ নেই। সরকারকে আজ স্পষ্ট করতে হবে সাম্প্রদায়িক অপশক্তির পক্ষে নাকি অসাম্প্রদায়িকতার পক্ষে থাকবে।’

সমাবেশ শেষে নাট্যদল তীরন্দাজ রেপাটরী একাটি নাটক পরিবেশন করে।

/এসএমএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম