জামায়াতের ইফতার নিয়ে লুকোচুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০১৭, ০১:০০আপডেট : ১২ জুন ২০১৭, ০১:০০

জামায়াতে ইসলামী লুকোচুরি শুরু হয়েছে জামায়াতে ইসলামীর ইফতার আয়োজন নিয়ে। সোমবার (১২ জুন) রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির একটি হলে রাজনৈতিক নেতাদের সম্মানে এ বছরের ইফতার আয়োজন করার কথা ছিল জামায়াতের। কিন্তু বুধবার (৭ জুন) দলটির সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে জানান, ‘অদৃশ্য শক্তির ইঙ্গিতে’ তার দলের ইফতার আয়োজন সম্ভব হচ্ছে না। তবে রবিবার (১১ জুন) সারাদিন ধরেই গুজব ছিল, জামায়াতের ইফতার হচ্ছে এবং সেই ইফতারে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যদিও এ বিষয়ে বিএনপি-জামায়াতের কেউ-ই মুখ খুলতে রাজি হননি বাংলা ট্রিবিউনের কাছে।
রবিবার দিবাগত রাত ১২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, আগামী সোমবার (১২ জুন) বসুন্ধরা কনভেনশন সিটির একটি হলে অনুষ্ঠিতব্য একটি ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন খালেদা জিয়া। এজন্য নিরাপত্তা চাওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। এ বিষয়ে বিএনপির মিডিয়া উইংয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কেউ-ই সাড়া দেননি।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, সোমবার (১২ জুন) ইফতার আয়োজন করছে জামায়াত। এক্ষেত্রে ব্যানারে কোনও পরিবর্তন আসতে পারে। এই ইফতারে অংশ নেবেন বলেই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ইফতারের তারিখ পরিবর্তন করা হয়েছে।

এদিকে, গত ৭ জুন জামায়াতের সেক্রেটারি ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন, ‘আগামী ১২ জুন ইফতার মাহফিল করার জন্য একটি হল ভাড়া নিয়েছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অদৃশ্য শক্তির ইশারায় ভাড়া নেওয়ার পরও হল কর্তৃপক্ষ তা দিতে অপারগতা প্রকাশ করেছে। ফলে আমাদের পক্ষে ইফতার মাহফিল করা সম্ভব হচ্ছে না।’ এ কারণে ইফতারে দাওয়াত দেওয়া রাজনীতিবিদ ও বিভিন্ন পেশাজীবীদের কাছে ক্ষমাও প্রার্থনা করেছিল জামায়াত। ইফতার বাতিলের খবর বিবৃতি দিয়ে জানালেও ইফতারের দিনক্ষণ ঠিক করার বিষয়টি এড়িয়ে যায় জামায়াত। সোমবারের (১২ জুন) ক্ষেত্রে এমনটি হতে পারে বলে ধারণা করছে একাধিক গোয়েন্দা সূত্র। যদিও জামায়াতের সোমবারের ইফতার শেষ পর্যন্ত হচ্ছে কিনা, তা নিয়ে রহস্যের কিনারা হয়নি রবিবার মধ্যরাতেও। একাধিক প্রভাবশালী গোয়েন্দা সংস্থার সূত্র জানায়, সোমবার বেলা ১২টার মধ্যেই পরিস্কার হয়ে যাবে, জামায়াতের ইফতার হচ্ছে কিনা।

/এসটিএস/টিআর/আপ-এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম