ক্ষতিগ্রস্ত পাহাড়ি অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৭, ২১:২৪আপডেট : ১৯ জুন ২০১৭, ২২:১৪

বিএনপি পার্বত্য চট্টগ্রামসহ পাহাড়ি ধসে ক্ষতিগ্রস্ত এলাকাকে ‘দূর্গত এলাকা’ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। একইসঙ্গে নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালনের দাবিও করেছে দলটি। সোমবার (১৯ জুন) গুলশানের ইমানুয়েলস কনভেনশন সেন্টারে জাসাস আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান।
অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ‘আমরা যখন এখানে ইফতার করছি, তখন অনেক দূরে দেশের পাহাড়ি অঞ্চলে আমাদের ভাই-বোনেরা খুব কষ্টে আছেন। তাদের ঘর-বাড়ি ভেঙে পড়ছে, আত্মীয়-স্বজনরা মারা গেছেন। ভূমিধসে ১৭০ এর মতো মানুষ মারা গেছেন। তারপরও দুঃখজনকভাবে সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেনি। এখনও ওই অঞ্চলটিকে উপদ্রুত এলাকা ঘোষণা করেনি।’

উল্লেখ্য, ইতোমধ্যে প্রগতিশীল রাজনৈতিক দল গণসংহতি আন্দোলন রাষ্ট্রীয় শোক ঘোষণা করার দাবি জানিয়েছে সরকারের কাছে।

ইফতার অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ‘আজকের এই মাহফিল থেকে আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে এলাকা ও চট্টগ্রামের যেসব অঞ্চলে ভূমিধস হয়েছে,সেসব এলাকাকে দূর্গত এলাকা ঘোষণা করা হোক এবং রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হোক।’

আওয়ামী লীগের সমালোচনা করে ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এমন একটা জায়গায় চলে গেছে, সেখানে দেশের মৌলিকত্ব চলে যাওয়ার উপক্রম হয়েছে।’

গণতন্ত্রহীন দেশে প্রকৃত সংস্কৃতি চর্চা হয় না উল্লেখ করে মির্জা ফরকরুল বলেন, ‘গণতন্ত্রহীন ও অধিকারহীন অবস্থার মধ্যে দেশ চলছে। আমাদের প্রত্যাশা থাকবে জাসাস এই সংস্কৃতিকে ধারণ করে তারা সত্যিকার অর্থেই দেশের মানুষের প্রকৃতি, কৃষ্টি ও সংস্কৃতি চর্চা করবেন। দেশের মানুষের মাঝে তা ছড়িয়ে দেবেন।’

ইফতারে জাসাস সভাপতি অধ্যাপক মামুন আহমেদ, সাধারণ সম্পাদক হেলাল খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গাজী মাজহারুল আনোয়ার, আবদুস সালাম, তাহমিনা রুশদীর লুনা, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাসাস সহ-সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবীর খানসহ জাসাসের কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

/এসটিএস/এম/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক