রামপাল চুক্তি বাতিলের দাবিতে ঢাবিতে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
১২ জুলাই ২০১৭, ০৫:০৪আপডেট : ১২ জুলাই ২০১৭, ০৫:১২

রামপাল চুক্তি বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ মিছিল রামপাল বিদ্যুৎকেন্দ্র চুক্তি বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়ে ব্যবসায় শিক্ষা অনুষদ ঘুরে অপরাজেয় বাংলায় এসে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জোট নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, ‘রামপাল চুক্তিবিরোধী আন্দোলন একটি নৈতিক ও যৌক্তিক  আন্দোলন। ইউনেস্কোর মুখের দিকে তাকিয়ে আমরা এ আন্দোলন শুরু করিনি। তাই তাদের গতিবিধির ওপর আন্দোলনের গতিবিধি নির্ভর করছে না। এ ইস্যুতে ইউনেস্কোকে জড়িয়ে সরকারের মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ জানাই। সুন্দরবন বিনাশী রামপাল চুক্তি বাতিল না হওয়া পর্যন্ত জনগণকে সঙ্গে নিয়ে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।'

সমাবেশে উপস্থিতি ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি জিএম জিলানী শুভ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তুহিন কান্তি দাস, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক জাহিদ সুজন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ-মার্কসবাদী) কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা,  সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (বাসদ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স প্রমুখ।

/ইউআই/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম