রবের বাসায় ডান ও বামপন্থী দলগুলোকে নৈশভোজের নিমন্ত্রণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০১৭, ১৯:৫৯আপডেট : ১৩ জুলাই ২০১৭, ২১:৫৭

আসম আব্দুর রব রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আসম আব্দুর রবের বাসায় কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নৈশভোজের নিমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে তারা একসঙ্গে রাতের খাবারে অংশ নেবেন। জেএসডি’র সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
নৈশভোজে নিমন্ত্রণ পেয়েছেন বিকল্পধারা, কৃষক শ্রমিক জনতা লীগ, গণফোরাম, নাগরিক ঐক্য ও বাসদসহ কয়েকটি বামপন্থী দলের নেতারা। কয়েকটি দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতের খাবারের জন্য নিমন্ত্রণ এলেও মূলত রাজনৈতিক পরিস্থিতি নিয়েই সবার সঙ্গে আলোচনা করবেন আসম আবদুর রব।
ইতোমধ্যে বিএনপি জোট ও ক্ষমতাসীন জোটের বাইরে স্বতন্ত্র আরেকটি জোট করার ব্যাপারে এ দলগুলোর প্রক্রিয়া চলছে। এ নিয়ে বাংলা ট্রিবিউনে প্রগতিশীল ও বাম দলগুলোর নির্বাচনি ঐক্য-প্রক্রিয়া শুরু শিরোনামে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।
এ প্রসঙ্গে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রব সাহেবের বাসায় নৈশভোজের নিমন্ত্রণ পেয়েছি। আমি যাবো। তবে যেহেতু রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকবেন সেহেতু রাজনৈতিক আলোচনা হওয়াটা স্বাভাবিক। যদিও আলোচনার জন্য সুনির্দিষ্ট কোনও এজেন্ডা নেই।’

গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের দলের নেতারা রব সাহেবের দাওয়াতে অংশ নেবেন। আমিও যাবো, তবে একটু দেরি হবে।’

এছাড়া আসম আব্দুর রবের বাসায় বামপন্থী কয়েকটি দলকে নিমন্ত্রণ জানানো হলেও তারা বৃহস্পতিবারের নৈশভোজে নাও যেতে পারেন বলে একাধিক দলের একাধিক নেতা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন।

/এসটিএস/এএইচ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম