হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়ার অপেক্ষায় বিএনপি-আ. লীগ

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
১৬ জুলাই ২০১৭, ০৭:৫৩আপডেট : ১৬ জুলাই ২০১৭, ০৮:১২

শনিবার রাতে দুবাই বিমানবন্দরে যাত্রা বিরতি করেন খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে স্বাগত জানাতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে তার পরিবার ও স্থানীয় বিএনপি। এদিকে বিক্ষোভ প্রদর্শনের উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ।

বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান কিছুক্ষণ আগে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, সকাল সাতটায় (লন্ডন সময়) ম্যাডাম পৌঁছাবেন। তবে বিস্তারিত কিছু বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।

নির্ভরযোগ্য একাধিক সূত্র জানায়, খালেদা জিয়াকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ই কে ০০৫ ফ্লাইটের বিমানটি সকাল ৭টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫ মিনিট ) হিথ্রো বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে পৌছাঁবার কথা।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানান,নেতাকর্মীদের সকাল সাতটায় বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে উপস্থিত থাকতে বলা হয়েছে।

বিএনপির সূত্র জানায়,খালেদা  জিয়া বিমানবন্দরে নেমে ছেলে তারেক রহমানের ব্যক্তিগত গাড়িতে করে লন্ডনে দিন কয়েকের জন্য ভাড়া করা একটি কটেজে উঠবেন।  কটেজটির বুকিংসহ আনুষঙ্গিক সবকিছু কঠোর গোপনীয়তায় সম্পন্ন করেছেন তারেক রহমান নিজে। ভিড় ও অনাকাঙ্ক্ষিত উপস্থিতি এড়াতে খালেদা জিয়ার অবস্থানস্থল নিয়ে  গোপনীয়তা রক্ষায় নেওয়া হয়েছে এমন ব্যবস্থা। লন্ডনের ওই কটেজে  খালেদা জিয়ার সফরসঙ্গীসহ কয়েকজনের থাকার ব্যবস্থা রয়েছে। এখানে তারেক রহমানের স্ত্রী, মেয়ে ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও মেয়ের সঙ্গে সময় কাটাবেন তিনি। পরে উঠবেন তারেক রহমানের কিংস্টনের ভাড়া বাড়িতে।

বিমানবন্দরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানাবেন।

এদিকে খালেদা জিয়ার যুক্তরাজ্য সফর উপলক্ষে একই সময়ে যুক্তরাজ্য আওয়ামী লীগ বিক্ষোভ প্রদর্শনের প্রস্তুতি নিয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী আজ  (রবিবার) ভোরে জানান, যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে খালেদা জিয়ার সফর উপলক্ষে বিমানবন্দরে বিক্ষোভ প্রদর্শন করবে আওয়ামী লীগ। দলের পক্ষ থেকে এ কর্মসূচি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

২০০৬ সালে ক্ষমতা হারানোর পর যুক্তরাজ্যে খালেদা জিয়ার এটি তৃতীয় সফর।এর আগে ঢাকা থেকে লন্ডনে যাওয়ার পথে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাত্রা বিরতি করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমিরেটস এয়ারলাইন্সের ই কে ৫৮৭ ফ্লাইটে স্থানীয় সময় রাত ১০টা ৩৫ মিনিটে দুবাই  বিমানবন্দরের টার্মিনাল-৩ এ অবতরণ করেন তিনি। এসময় তার যাত্রা বিরতির খবর জেনে সংযুক্ত আরব আমিরাত বিএনপির নেতারা বিমানবন্দরে উপস্থিত হন।

/এপিএইচ/

 

 

 

 

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম