আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেব: এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৭, ১৬:৩৩আপডেট : ৩০ জুলাই ২০১৭, ১৬:৩৬

হুসেইন মুহম্মদ এরশাদ (ফাইল ছবি: সংগৃহীত) দলীয় নেতাকর্মীদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেব। আপনারা নির্বাচনের জন্য প্রস্তুত হোন। সবাই নিজনিজ এলাকায় গিয়ে তৃণমূল পর্যায়ে সাংগঠনিকভাবে জাতীয় পার্টিকে শক্তিশালী করুন।’রবিবার জাপা চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে এক যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইজাব গ্রুপ-এর স্বত্বাধিকারী বদিউজ্জামান বাবু ও ইসতিয়াক আহম্মেদ সহ ৪০ জন ব্যবসায়ী চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য মো. হাফেজ আহমেদ, ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরী, যোগদানকারী ইশতিয়াক আহমেদ ও বদিউজ্জামান বাঘু। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মেজর খালেদ আখতার (অব.), ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু প্রমুখ।
/এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম