তৃতীয় জোটকে স্বাগত জানাবে বিএনপি: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৭, ১৪:৫৪আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ১৫:০১

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আওয়ামী লীগ ও বিএনপি’র বাইরে তৃতীয় জোট সৃষ্টি হলে স্বাগত জানাবে বিএনপি। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেছেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।






এসময় বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যে কোনও উদ্যাগ: যা দেশের পক্ষে, জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে; তাকে আমরা সবসময় স্বাগত জানিয়েছি। যারা এই অবৈধ ও অনৈতিক সরকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন, আমরা অবশ্যই তাদেরকে স্বাগত জানাব।’

উল্লেখ্য, বুধবার দিবাগত রাতে বিকল্পধারা বাংলাদেশ-এর সভাপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় চারদলীয় একটি লিয়াঁজো কমিটি গঠিত হয়েছে। এ কমিটির সমন্বয়ক হয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এ কমিটিকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব এ কথা বলেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘বর্তমান এই সরকার জোর করে ক্ষমতা ধরে রেখেছে। ষোড়শ সংশোধনীর নিয়ে যে রায় প্রকাশিত হয়েছে, তা কোনও সভ্য দেশে হলে সরকার পদত্যাগ করত।’  


এ প্রসঙ্গে ফখরুল আরও জানান, বিচার বিভাগের সর্বোচ্চ রায়ে বলা হয়েছে- এই দেশে গণতন্ত্র নেই, মানবাধিকার নেই, পার্লামেন্টে আইনের কোনও শাসন নেই, বিচার বিভাগকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনের আগে দলের নির্বাহী কমিটির সম্পাদকদেরকে নিয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়। এসময় দলের সদস্য সংগ্রহ কার্যক্রমকে আরও বেগবান করা, ১ সেপ্টেম্বর বিএনপির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন, ৩ সেপ্টেম্বর তারেক রহমানের ১০ম কারামুক্তি দিবস উদযাপন ও ১১ সেপ্টেম্বর খালেদা জিয়ার ১০ম কারামুক্তি দিবস উপলক্ষ্যে কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসটিএস/ এএইচ/ 




সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম