রায়ের পর ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়েছে সরকার: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০১৭, ১৩:২৮আপডেট : ১২ আগস্ট ২০১৭, ১৩:৪৩

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ষোড়শ সংশোধনী বাতিলের রায় ঘোষণার পর সরকার ক্ষমতায় থাকার নৈতিক বৈধতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘অবৈধভাবে ক্ষমতায় আসায় নৈতিকতার ধারেকাছেও নেই আওয়ামী লীগ।’ শনিবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় যুবদল আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
এই রায়কে বিএনপি রাজনৈতিক ইস্যু বানিয়েছে বলে সম্প্রতি তাদের সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার উদ্দেশে বিএনপির মহাসচিব শনিবার বলেন, ‘বিএনপিকে নৈতিকতা শেখানোর আগে সড়কে বেহাল দশার দায় নিয়ে পদত্যাগ করুন।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ায় আওয়ামী লীগের গাত্রদাহ হচ্ছে মন্তব্য করেও দলটির নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল।
এছাড়া যুবদলের এই আয়োজনে গণতন্ত্র রক্ষার জন্য তরুণদের মাঠে নামার জন্য আহ্বান জানান বিএনপির মহাসচিব।
/এসটিএস/জেএইচ/

সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম