সরকার বন্যার্তদের পাশে নেই: জোনায়েদ সাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৭, ২০:২৮আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ২০:২৮

গণসংহতি আন্দোলনের ত্রাণ বিতরণ বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সরকারের মনোযোগ কম বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘বন্যায় সারা দেশের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, কৃষকদের ফসল নষ্ট হয়েছে। কিন্তু বিনামূল্যে সার, বীজ বিতরণসহ সরকারের তেমন কোনও ত্রাণ তৎপরতা দেখা যাচ্ছে না। সরকার আসলে বন্যার্তদের পাশে নেই।’

মঙ্গলবার (২৯ আগস্ট) গণসংহতি আন্দোলনের উদ্যোগে মানিকগঞ্জে ত্রাণ বিতরণকালে জোনায়েদ সাকি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘বন্যার্তদের জন্য শত শত কোটি টাকার প্রকল্প পাস করা হয়েছে,কিন্তু বাস্তবে মানুষের কাছে ত্রাণ পৌঁছায়নি। এই ত্রাণের টাকা সরকারি দলের নেতাদের পকেটে গেছে।’

তিনি আরও বলেন, ‘সরকার দলীয় লোকজন শুধু ত্রাণের টাকা লুটপাট করেই থেমে নেই, অন্য কোনও দল বা সংগঠনকেও ত্রাণ সংগ্রহের কাজে বাধা দিচ্ছে।’ 

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার হাপানিয়া ও শিকদারপাড়া গ্রামে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করে গণসংহতি আন্দোলন। এ সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, মানিকগঞ্জ জেলার সমন্বয়ক মনজুরুল ইসলাম বাবু, হরিরামপুর উপজেলার কৃষক নেতা খন্দকার সোহরাবউদ্দিন ও শফিকুল ইসলাম শরীফ। আরও উপস্থিত ছিলেন, ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক কাকন বিশ্বাস ও মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি আশরাফুর রহমানসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

 

 

/জেএ/এএম
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম