সহায়ক সরকার নিয়ে ওবায়দুল কাদেরের ব্যাখ্যা ঠিক নয়: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০২আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে মির্জা ফখরুল

সহায়ক সরকার ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ব্যাখ্যা ঠিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমরা সহায়ক সরকার বলতে সম্পূর্ণ দল নিরপেক্ষ সরকার বুঝিয়েছি, যারা নির্বাচনের সময় কাজ করবে। এক্ষেত্রে ওবায়দুল কাদের যে ব্যাখ্যা দিয়েছেন, তা ঠিক নয়।’

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সহায়ক সরকার নিয়ে আওয়ামী লীগের যে চিন্তা তার সঙ্গে বিএনপির চিন্তার মিল নেই। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সরকারি দলের ওপর অন্যান্য রাজনৈতিক দলের বিশ্বাস এবং আস্থা থাকে না। তাই ১৯৯৬ সালের নির্বাচনের সময় একটি সহায়ক সরকারের কথা আওয়ামী লীগ বলেছিল, যার অধীনে তিনটি নির্বাচনও হয়েছে। জনগণ তা গ্রহণও করেছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এসে সহায়ক সরকারের ব্যাপারটি পুরোপুরি পরিবর্তন করে ফেলেছে এবং ২০১৪ সালের নির্বাচন তারা সেভাবেই করেছে। এদেশের মানুষ সে নির্বাচন গ্রহণ করেনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ ১৫৪ জনকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করেছে। এজন্য এ সরকারের বৈধতাও নেই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বলছি, আলাপ-আলোচনার ভিত্তিতে সহায়ক সরকারের ব্যবস্থা করেই আমরা নির্বাচনে যেতে চাই। আগামী নির্বাচন যাতে সব দলের অংশগ্রহণে হয়, আমরা সেটাও চাই।’

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করতে চায়, কিন্তু এবার তারা তা করত পারবে না। গণতন্ত্রে বিশ্বাসীরা আওয়ামী লীগের এমন চিন্তা মেনে নেবে না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ বলছে, সংবিধানের আলোকে নির্বাচন হবে। জনগণের কল্যাণে সংবিধান পরিবর্তন করা যায়। মানুষের জন্যই তো সংবিধান। বৃহত্তর জনগোষ্ঠীর আশা-আকাঙ্খার প্রতিফলন সংবিধান, তা পরিবর্তন করা যেতে পারে।’

কাদের সিদ্দিকী গুরুতর অসুস্থ জানিয়ে তিনি তার আরোগ্য কামনা করেন। এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খানসহ দলের আরও অনেকে উপস্থিত ছিলেন।

/এএইচআর/এমএ/
সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম