কল্যাণ পার্টির মহাসচিবকে ফেরতের দাবি জামায়াতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪৪আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪৪

জামায়াতে ইসলামী কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমানসহ এ পর্যন্ত যারা গুম হয়েছেন তাদের সবাইকে পরিবার-পরিজনদের কাছে অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান। সোমবার (০৪ সেপ্টেম্বর) বিকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, কল্যাণ পার্টির মহাসচিব নিখোঁজ হওয়ার পর এখনও তার কোনও সন্ধান না পাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ডা. শফিকুর রহমান।

বিবৃতিতে বলা হয়, ‘অতিসম্প্রতি বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমানকে গুম করার পর অদ্যাবধি তার কোনও সন্ধান না পাওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় দেশবাসী গভীরভাবে উদ্বিগ্ন ও শঙ্কিত। কল্যাণ পার্টির মহাসচিবকে গুম করার ঘটনার দ্বারাই প্রমাণিত হচ্ছে যে, দেশের মানুষের জানমালের কোনও নিরাপত্তা নেই। তাকে গুম করার প্রায় এক সপ্তাহ অতিক্রান্ত হলেও অদ্যাবধি তাকে উদ্ধার করতে না পারাটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম ব্যর্থতা। এ ঘটনার দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।’

শফিকুর রহমান আরও বলেন, ‘রাজনৈতিক দলের নেতা-কর্মী, ছাত্র, যুবক এবং ব্যবসায়ীদের পরিকল্পিতভাবে অপহরণ ও গুম করা হচ্ছে। রাজনৈতিক দলের নেতা-কর্মীদের গ্রেফতার, গুলি করে হত্যা ও গুমের মাধ্যমে দেশে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে অহরহ। একটি সভ্য গণতান্ত্রিক দেশে এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

 

/এএইচআর/এএম/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম