আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে মিয়ানমারকে চাপ দিতে হবে: রওশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৭, ০৩:১৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ০৩:২১

রওশন এরশাদ (ফাইল ছবি)

রোহিঙ্গা সমস্যা সমাধানে আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে মিয়ানমার সরকারের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদের ১৭তম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ পরামর্শ দেন। এসময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের অত্যাচার-নির্যাতনের কথা তুলে ধরে রওশন এরশাদ বলেন, ‘মিয়ানমার সরকার সীমান্তে মাইন পুঁতেছে। এ সংক্রান্ত আন্তর্জাতিক নিষেধ মানছে না দেশটি। তবে বাংলাদেশের উদ্যোগ প্রশংসনীয়।’

তিনি বলেন, ‘জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন কমিশন ‘আনান কমিশন’-এর সুপারিশ বাস্তবায়নে মিয়ানমার সরকারের ওপর চাপ দিতে হবে। এটা বাস্তবায়ন হলে রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যেতে পারবেন।’

জাতির পিতা নিয়ে বিতর্ক থামানোর জন্য পরামর্শ দিয়ে রওশন আরও বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক হলে আমাদের অস্তিত্ব থাকে না। তবে জাতির পিতাকে কুক্ষিগত করা যাবে না। জাতির পিতা শুধু আওয়ামী লীগের না; জাতির পিতা সার্বজনীন। সেইভাবে চিন্তা করতে হবে।’

দেশে নারী নির্যাতন বন্ধে প্রধানমন্ত্রীর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশে এখন কিশোরী ও ছোট ছোট মেয়েরাও ধর্ষণের শিকার হচ্ছে। প্রতিনিয়ত এ ধরনের ঘটনা ঘটছে। বিচারের দীর্ঘসূত্রিতা, শাস্তি না হওয়ায় এ ধরণের ঘটনা বাড়ছে।’ বিশেষ ট্রাইব্যুনাল করে তিন-চার মাসের মধ্যে ধর্ষণ মামলার রায় দেওয়ার ব্যবস্থা করার সুপারিশ করেন তিনি।

তিনি বলেন, ‘ঢাকায় মানুষের চাপ বাড়ছে। আবাসিক এলাকায় কারখানা হচ্ছে। পরিবেশ নষ্ট হচ্ছে। ঢাকাকে বাসযোগ্য করতে পরিবেশের দিকে নজর দিতে হবে। ঢাকায় দুর্ঘটনাও বাড়ছে। দুর্ঘটনা কমাতে কঠোর পদক্ষেপ নিতে হবে। চলাচলের অযোগ্য বাহন চলছে, লাইসেন্স ছাড়া গাড়ি চলছে। যানজট বাড়ছে। কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। ২৫ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। দুর্ভোগ কমাতে আরও বেশি করে উদ্যোগী হতে হবে। ঢাকার আশপাশের নদীগুলো চলাচলের উপযোগী করতে হবে।’

/ইএইচএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক