‘বিএনপির ত্রাণের ট্রাকে কী আছে না আছে তা নিয়ে অনেক কথা আছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৩:১৪আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৩:১৪

ওবায়দুল কাদের বিএনপির ত্রাণ কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগের প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি তো ত্রাণ দিতে যায় না, তারা যায় কয়েকটা নিউজ আর ছবির জন্য। এরপর দলীয় কার্যালয়ে এসে সংবাদ সম্মেলন করে।’ বিএনপির ত্রাণের পরিমাণ নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, ‘কয়েকটা ট্রাক সাজিয়ে নিয়ে গিয়েছিল। এর ভিতরে কী আছে না আছে তা নিয়ে অনেক কথাই আছে। এসব আমি বলতে চাই না।’

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির বৈঠকে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ‘বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার নামে চাঁদাবাজি বা জোর-জবরদস্তি সহ্য করা হবে না। রোহিঙ্গাদের সাহায্যের জন্য চাঁদাবাজির মহোৎসব যেন না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এটি তো মানবিক ব্যাপার। যারা স্বেচ্ছায় সাহায্য করবে সেটি আমরা গ্রহণ করবো।’

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার সময় শৃঙ্খলা না মানায় বিএনপি বাধার সম্মুখীন হয়েছে ইঙ্গিত করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘একটা রুলস আছে, জেলা প্রশাসকের নেতৃত্বে কমিটির মাধ্যমে সবাই ত্রাণ দিচ্ছে। প্রধানমন্ত্রীসহ আমি নিজেও সেভাবে দিয়েছি। কিন্তু বিএনপি নিয়ম মানতে চায় না। তারা ত্রাণের নামে দায়সারা গোছের লোক দেখানো প্রতারণা করতে চেয়েছে। নিয়ম মানলে তারা যাওয়ার আগেই ত্রাণ পৌঁছে যেত। এটা মানবিক সাহায্যের বিষয়। এখানে আমরা রাজনীতি করবো কেন? লাখ লাখ মানুষ। এই সংকট আমরা একা মোকাবেলা করবো সেটা তো ভাবিনি। কেন আমরা সেখানে অমানবিক আচরণ করবো? কিন্তু বিএনপি সেখানে রাজনীতি নিয়ে গেছে। না হলে নিয়ম মানবে না কেন?’

ত্রাণ বিতরণে কমিটি গঠনের বিষয়ে তিনি বলেন, ‘শৃঙ্খলা না রাখলে সব লুটপাট হয়ে যেত। যারা বিতরণ করতে যেত তাদের জীবনও বিপন্ন হতে পারতো। এটা ঢাকায় বসে বোঝা যাবে না। অথচ বিএনপি সেখানে রাজনীতি নিয়ে গেছে। সস্তা রাজনীতি সবক্ষেত্রে করা উচিত না। রোহিঙ্গা ইস্যুতে যেখানে সারাবিশ্বের নেতারা প্রধানমন্ত্রীর প্রশংসা করছেন সেখানে বিএনপি সমালোচনা করছে। মনে হয় যারে না দেখতে পারি চলন বাঁকা।’

তিনি বলেন, ‘প্রায় পাঁচ লাখের কাছাকাছি রোহিঙ্গা শরণার্থীর ঢল বাংলাদেশে এসেছে। রাখাইনে নতুন করে সেনাঅভিযানের খবর আমরা পাচ্ছি। বন্যার ক্ষয়ক্ষতি এখনও আমরা কাটিয়ে উঠতে পারি নাই। এরপর বর্তমান সরকারের সময়ে আমাদের ওপর সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলো রোহিঙ্গাদের নিয়ে। আমরা চ্যালেঞ্জগুলো ঠাণ্ডা মাথায় অতিক্রণ করছি।’

কাদের বলেন, ‘এ সংকট কত দীর্ঘায়িত হবে তা আমরা জানি না। তবে আশার কথা হচ্ছে জাতিসংঘ, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ভারতসহ বিশ্বজনমত আমাদের পক্ষে। আমরা আশা করছি চীনকেও পাশে পাবো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চীন ও রাশিয়া ভেটো দিতে পারে বলে আমরা প্রথমে মনে করেছিলাম। কিন্তু এ প্রথমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মিয়ানমারের বিষয়ে বিবৃতি দেওয়ার বিষয়ে ঐকমত্য হয়েছে। কেউ মিয়ানমারের পক্ষে অবস্থান নেননি।’

আন্তর্জাতিক চাপের মুখে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিবে বলেও আশাপ্রকাশ করেছেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের একটা শক্তিশালী টিম চীন যাচ্ছে। সেখানে দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও অবশ্যই রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হবে। এছাড়াও আগামীমাসে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাধারণ সম্পাদক রাম মাধবের আমন্ত্রণে ভারত যাবে। এ সফর আগামী মাসে ভারতে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বাংলাদেশ সফরের পরেই হবে বলে আমরা আশাকরি।’  

দলের দুর্যোগ ও ত্রাণ উপকমিটি আগামী শীতকে সামনে রেখে ২০ হাজার কম্বল রোহিঙ্গাদের মধ্যে বিতরণ করবে বলেও জানান কাদের।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে সেখানে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি প্রমুখ।

আরও পড়ুন- রোহিঙ্গাদের জন্য ত্রাণবাহী ২২টি ট্রাকে বাধা দেওয়ার অভিযোগ বিএনপির

/পিএইচসি/এফএস/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম