‘রোহিঙ্গাদের দেশত্যাগে বাধ্য করা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩৯

ড. কামাল হোসেন ও ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বল প্রয়োগের মাধ্যমে রোহিঙ্গাদের দেশত্যাগে বাধ্য করা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের চরম এবং সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন ড. কামাল হোসেন ও ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

এক লিখিত বক্তব্যে তারা বলেন, মিয়ানমার সরকারকে এই গণহত্যা বন্ধ করতে হবে। দেশত্যাগী রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিয়ে স্থায়ীভাবে পুনর্বাসনের লক্ষ্যে একটি কার্যকর উদ্যোগ ও পদক্ষেপ গ্রহণ করা আন্তর্জাতিক সম্প্রদায়ের অপরিহার্য কর্তব্য। আমরা আশা করবো মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় এ নৃশংস গণহত্যা বন্ধ করার জন্য মিয়ানমার সরকার এবং আঞ্চলিক শক্তিগুলোর ওপর চাপ প্রয়োগ করবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ গণহত্যার জন্য প্রকৃত দায়ীদের অবশ্যই চিহ্নিত করতে হবে এবং অপরাধ সমূহের প্রকৃতি নির্ণয় করার জন্য আন্তর্জাতিক কমিশন গঠন করা প্রয়োজন হতে পারে; যেন আন্তর্জাতিক আদালত অপরাধের বিচার ও শাস্তি নিশ্চিত করতে পারে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে ‘জাতীয় সংকট সমাধানে-জাতীয় ঐক্য: রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে ও সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে এক সমাবেশ’ -এর আয়োজন করা হয়।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ওই সমাবেশে লিখিত বক্তব্য পাঠ করেন গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী।

তারা আরও বলেন, রোহিঙ্গা শরণার্থীদের সমস্যাকে জাতীয় সমস্যা হিসেবে বিবেচনা করে সমাধানের উদ্যোগ গ্রহণ করতে হবে।

/এসটিএস/এনআই/এপিএইচ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম