মিলিটারি থেকে রাজনীতিতে এলে মেরে ফেলা হয়: এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩৬আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩৯

হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘মিলিটারি থেকে যারা রাজনীতিতে আসেন, তাদের টিকতে দেওয়া হয় না; মেরে ফেলা হয় কিংবা নির্বাসিত করা হয়। আমি বেঁচে আছি, দেশে আছি এবং রাজনীতি করছি। এটা পৃথিবীর ইতিহাসে বিরল। আবারও রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশের মানুষকে সুখ শান্তি দেওয়ার জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন।’  

শনিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে পার্টির গাজীপুরের কালীগঞ্জ শাখার নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আগামীতে দেশে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এই দুই দলই থাকবে উল্লেখ করে এরশাদ বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে দেশে ভয়াবহ পরিস্থিতি হবে। মানুষের জানমালের নিরাপত্তা থাকবে না। মানুষ পরিবর্তন চায়, কিন্তু পরিবর্তন মানে বিএনপি নয়। দেশে সুশাসন ও সুস্থ রাজনৈতিক পরিবেশে কেবল আওয়ামী লীগ ও জাতীয় পার্টিই নিশ্চিত করতে পারবে।’

তিনি বলেন, ‘আমাদের ওপর দায়িত্ব দিয়েছেন আল্লাহপাক।  দেশকে,  দেশের মানুষকে একটি সুন্দর আগামীতে নিয়ে যাওয়ার দায়িত্ব। এ দায়িত্ব যদি পালন না করতে পারি, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, আজম খান, মো. সাহিদুর রহমান টেপাসহ কেন্দ্রীয় নেতারা।

/এসটিএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম