রোহিঙ্গা সংকট: সু চির সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশের বৌদ্ধরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫৮

২০ দলীয় জোটের সঙ্গে বৌদ্ধ নাগরিক ঐক্যের মতবিনিময় সভা বাংলাদেশ বৌদ্ধ নাগরিক ঐক্যের আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে অতি দ্রুত ১১ সদস্য বিশিষ্ট একটি উচ্চপর্যায়ের শান্তি মিশন টিম গঠন করে মিয়ানমারের সামরিক প্রধান এবং দেশটির নেত্রী অং সান সু চির সঙ্গে জরুরি সাক্ষাৎ করতে যাবেন তারা। রোহিঙ্গাদের জন্য বৌদ্ধ নাগরিক ঐক্যের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম চালানোসহ মোট আটটি সিদ্ধান্তও নিয়েছে সংগঠনটি।

বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রোহিঙ্গা সমস্যার জরুরি সমাধান এবং বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ২০ দলীয় জোটের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে সংগঠনটির পক্ষে এসব সিদ্ধান্তের কথা জানান তিনি।সুকোমল বড়ুয়া জানান,এছাড়াও রোহিঙ্গা সমস্যা সমাধানে ঢাকাস্থ কূটনৈতিক মিশনসহ জাতিসংঘ এবং বিশেষ করে বৌদ্ধ রাষ্ট্রগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে এবং রোহিঙ্গাদের পক্ষে সমর্থন আদায়ে আরও সক্রিয় ভূমিকা পালন করবে তার সংগঠন।

একইসঙ্গে রোহিঙ্গা সমস্যা সমাধানের লক্ষ্যে পার্বত চট্টগ্রাম এবং ঢাকাতে সংগঠনটি আরও মতবিনিময় সভা করবে বলেও জানিয়েছেন বাংলাদেশ বৌদ্ধ নাগরিক ঐক্যের এই আহ্বায়ক।

এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, মোস্তফা জামাল হায়দার, মেজর জেনারেল (অব.)সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জেবেল রহমান গানি, আহমদ আবদুল কাদের, জাহানারা পারভীন, অ্যাডভোকেট আবদুর রকিব, ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

/এসটিএস/টিএন/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম