প্রবীণ কমিউনিস্ট নেতা জসিম উদ্দিন মণ্ডল আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৭, ১০:৫২আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১০:৫২

জসিম উদ্দিন মণ্ডল প্রবীণ কমিউনিস্ট নেতা জসিম উদ্দিন মণ্ডল (৯৫) মারা গেছেন (ইন্নালিল্লাহ…রাজিউন)। সোমবার ভোর ৬টায় রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সিপিবি প্রেসিডিয়াম সদস্য কাফি রতন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত ২৮ সেপ্টেম্বর পাবনার ঈশ্বরদীতে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে আইসিইউতে রাখা হয়। আজ সকালে তিনি মারা গেছেন।’

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স জানান, আগামী মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল  সাড়ে ১০ টায় সিপিবি'র কেন্দ্রীয় অফিসে, সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন এবং বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে। ওইদিনই তাকে ঈশ্বরদী গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হবে। আগামী ৪ অক্টোবর সকাল ৯টায় ঈশ্বরদী ঈদগাহ ময়দানে শ্রদ্ধা নিবেদন ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

জানা গেছে, ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা জসিম উদ্দিন মণ্ডলের জন্ম ১৯২২ সালে পশ্চিমবঙ্গের নদীয়া জেলায়। ১৯৪০ সালে কমিউনিস্ট পার্টির সদস্য হন তিনি। দেশভাগের পর পাবনার ঈশ্বরদীতে চলে আসে তার পরিবার। সেখানে রেল শ্রমিকদের নিয়ে আন্দোলন গড়ে তোলেন তিনি। একাত্তরে ভারতে থাকা অবস্থায় মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা রাখেন তিনি।
আরও পড়ুন:
মিয়ানমারের মন্ত্রীর সঙ্গে বৈঠকে গুরুত্ব পাবে রোহিঙ্গা ফেরতসহ দুই ইস্যু
অনিশ্চয়তার মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরিদের সরকারিকরণের দাবি

/এএইচআর/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম