খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানা: স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৭, ১৭:৫৫আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ১৭:৫৫

খালেদা জিয়া। ফাইল ছবি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সোমবার (০৯ অক্টোবর) সংগঠন দুটি আলাদা আলাদা কর্মসূচি ঘোষণা করে। 

স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বলা হয়- খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। দেশব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল। 

অন্যদিকে, ছাত্রদল দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকাল দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়গুলোয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে। এছাড়া, আগামী ১১ অক্টোবর বুধবার দেশের সব উপজেলা, পৌর ও কলেজ ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে। কর্মসূচি পালনের জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।

বিবৃতিতে ছাত্রদলের নেতারা বলেন, জনরোষের ভয়ে অবৈধ সরকার পাগল হয়ে গেছে। তারা একের পর এক হাস্যকর মামলায় খালেদা জিয়াকে হয়রানির উদ্দেশ্যে আজ্ঞাবহ আদালতের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি করছে। খালেদা জিয়াকে নিয়ে এই অবৈধ সরকার যে ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে দেশবাসী। নজর রাখছে ছাত্রদলও। সহ্যের সীমা ছাড়িয়ে গেলে ছাত্রদল দেশের ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে এই স্বৈরাচারী সরকারকে সমুচিত জবাব দেবে।

২০১৫ সালের ৩ ফেব্রয়ারি কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফুড প্যালেস হোটেলের সামনে চলন্ত বাসে পেট্রোল বোমা হামলার মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে কুমিল্লার আদালত।

আরও পড়ুন”

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

/এএইচআর/এএম/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক