চারদিকে সরকারের বিদায়ের বাঁশি বাজতে শুরু করেছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৭, ১৮:৫০আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১৮:৫৫

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘ভোটারবিহীন সরকার অবৈধ ক্ষমতার শেষপ্রান্তে এসে এখন দিশেহারা।চারদিকে বিদায়ের বাঁশি বাজতে শুরু করেছে। তাই এখন দ্বিগবিদিক জ্ঞানশূন্য হয়ে শেখ হাসিনার সরকার আরও বেশি উন্মত্ত হয়ে উঠেছে।’

বুধবার (১১ অক্টোবর) বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি জানাতেই এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।

রিজভী আহমেদ জানান, গত দুদিনে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, নোয়াখালী, লক্ষ্মীপুর, গাইবান্ধা, বরিশাল, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিলে নির্বিচারে হামলা ও গুলিবর্ষণ করে। কোনও কোনও স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে হামলায় অংশ নেয় ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরাও।

তিনি আরও জানান, সরকারের সমর্থকরা বিভিন্ন জেলায় বিএনপি’র দলীয় কার্যালয়, এমনকি নেতাকর্মীদের বাড়িঘর ঘেরাও করে হামলা ও ভাঙচুর চালায়। বিনা কারণে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল থেকে দলীয় নেতা-কর্মীদের গ্রেফতার করেছে পুলিশ।

রুহুল কবির বলেন, ‘মানুষের সব অধিকার কেড়ে নিয়ে এখন সর্বোচ্চ আদালতকে কব্জায় নিতে সরকারি এজেন্সির লোকেরা যে সন্ত্রাসী তাণ্ডব চালিয়েছে, তা দেখে দেশবাসী শুধু হতবাক নয় রীতিমত শঙ্কিত।’

বিএনপির এই নেতা বলেন, ‘সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিও আজ  অনিরাপদ। ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর ক্ষমতাসীনরা প্রধান বিচারপতিকে অসুস্থ, গালিগালাজ ও হুমকি প্রদর্শন করেছে। তারা প্রধান বিচারপতিকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছে।’

রিজভীর অভিযোগ, ‘প্রধান বিচারপতির ওপর যা করা হচ্ছে, তা সরকার প্রধানের ব্যক্তিগত আক্রোশ। রায়ের কিছু পর্যবেক্ষণ ক্ষমতাসীনদের বিরুদ্ধে যাওয়াতে প্রধান বিচারপতির ওপর চলছে এখন রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রবল ঝাপটা।’

 

 আরও পড়ুন: 

রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ কাজ চালাতে তিন এনজিওর প্রতি নিষেধাজ্ঞা

/এসটিএস/ এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের