নির্বাচন কমিশন মনে করে গণতন্ত্রের আসল রূপ নেই: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৭, ১৬:৩৮আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৭:০১


নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ শেষে বেরিয়ে গণমাধ্যমের সামনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নির্বাচন কমিশনের সঙ্গে প্রায় তিন ঘণ্টার সংলাপ শেষে বিএনপি দাবি করেছে,  আলোচনার শেষের দিকে নিজেদের সীমাবদ্ধতার কথা বলেছে নির্বাচন কমিশন। কমিশন এও মনে করে,দেশের বর্তমান পরিস্থিতিতে তারা তাদের দায়িত্ব পুরোপুরিভাবে পালন করতে পারছে না।গণতন্ত্রের আসল রূপও বাংলাদেশে নেই।

রবিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংলাপ শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে দলের এসব কথা তুলে ধরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান,তার দল নির্বাচন কমিশনকে ২০ দফা প্রস্তাব দিয়েছে।কমিশন এসব প্রস্তাবনা যাচাই করে দেখবে বলে তাদের আশ্বস্ত করেছেন।

এসময় বিএনপির মহাসচিব দাবি করেন, সংলাপে ইসির পক্ষ থেকে তাদের সীমাবদ্ধতার কথা বলা হয়েছে। তার ভাষ্য, আলোচনার শেষ দিকে এসে তারা বিএনপির প্রতিনিধি দলকে জানিয়েছেন,‘তারা চেষ্টা করবেন। নিজেদের মধ্যে বসবেন, বসে দেখবেন, তারা কী করতে পারেন।’

নির্বাচন কমিশন থেকে কী আশা নিয়ে ফিরছেন বা কী উপলব্ধি হয়েছে―এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা দুই ঘণ্টা ৩৫ মিনিট আলাপ করেছি। শেষের দিকে তারা বলেছেন,অনেকখানি সীমাবদ্ধ আছেন।তবে এ কথাও তারা স্বীকার করেছেন, ‘যে দেশে বর্তমানে সেই অবস্থা নেই, যে অবস্থায় তারা তাদের দায়িত্ব পুরো পালন করতে পারেন।’
মির্জা ফখরুল বলেন, ‘তারা বলেছেন, ‘‘অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় গণতন্ত্রের যে আসল রূপ, সেই রূপ বাংলাদেশে নেই।’’

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ শেষে বেরিয়ে গণমাধ্যমের সামনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সহায়ক সরকারের বিষয়ে ইসির মনোভাব কেমন ছিল,এমন প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা বলেছেন, তাদের সীমাবদ্ধতা আছে। তারা চেষ্টা করবেন। নিজেদের মধ্যে বসবেন, বসে দেখবেন, তারা কী করতে পারেন।
ইতোমধ্যে ইসি বলেছে,তারা রাজনৈতিক দলগুলোর মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে না এ প্রসঙ্গে তার দৃষ্টি আকর্ষণ করলে বিএনপির মহাসচিব বলেন,‘না, আজকে তারা এ কথা বলেননি। তারা বলেছেন, যে, তারা নিজেরা বসবেন, বসে আলাপ করে দেখবেন, তাদের কী কী সুযোগ আছে।’
এই সংলাপ করে আপনারা সন্তুষ্ট কী না এমন প্রশ্নে ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা বরাবরই বলে এসেছি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি,সরকারের যে প্রচণ্ডরকম অগণতান্ত্রিক আচরণ,সেইখানে খুব বেশি আশাবাদী হওয়ার তো কোনও কারণ আছে বলে আমার মনে হয় না। তবে কিছুটা তো বটেই, আশাবাদী।’
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ছিলেন। তারা হলেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, এম তরিকুল ইসলাম, লে.জে.(অব.) মাহবুবুর রহমান,রফিকুল ইসলাম মিঞা,মীর্জা আব্বাস,গয়েশ্বর চন্দ্র রায়,ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ এস এম আবদুল হালিম, ইসমাঈল জবি উল্লাহ, আব্দুর রশীদ সরকার, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদেরকে বলেন, আমরা বলেছি লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। সকল রাজনৈতিক দলগুলোকে সভা-সমাবেশ করার সুযোগ সমানভাবে দিতে হবে।
এর আগে রবিবার সকাল ১১ টায় নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে বিএনপির সঙ্গে সংলাপ শুরু হয়। প্রধান নির্বাচন কমিশন কে এম নুরুল হুদা কমিশনের পক্ষে নেতৃত্ব দেন। এছাড়া ইসির কমিশনার, ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।


/এসটিএস/টিএন/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম