‘গ্রেফতারি পরোয়ানা জারি করে খালেদা জিয়ার মনোবল দুর্বল করা যাবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৭, ১৩:৫৫আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ১৪:৫১

মানববন্ধনে বক্তব্য রাখছেন রুহল কবির রিজভী গ্রেফতারি পরোয়ানা জারি করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোবল দুর্বল করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি একথা বলেন। খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে মানবন্ধনে আয়োজন করে জাসাস। 

সরকারের অপপ্রচার মিথ্যা প্রমাণিত করে আগামীকাল বুধবার খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরছেন উল্লেখ করে রিজভী বলেন, ‘সরকারের এমপি-মন্ত্রীরা এখন কী বলবেন। গ্রেফতারি পরোয়ানা দিয়ে খালেদা জিয়ার মনোবলকে দুর্বল করা যাবে না। তিনি দেশে ফিরে আসবেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী জাতীয় নির্বাচন হবে আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোটের আগের রাতে ব্যালট বক্স পূর্ণ করা। ভোটকেন্দ্রগুলো যুবলীগ,ছাত্রলীগ ও পুলিশের ছত্রছায়ায় দখল করে নেওয়া, এটাই হচ্ছে প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন।’ 

বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে জাতীয় নির্বাচন হলে সেই নির্বাচন দেশে হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন বিএনপির এই নেতা।

সংগঠনের সভাপতি ড. মামুন আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন, জাসাসের সাধারণ সম্পাদক হেলাল খান, জাসাস নেতা আশরাফ উদ্দিন উজ্জলসহ সংগঠনের নেতারা।

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম