ঢাকায় খালেদা জিয়া

সালমান তারেক শাকিল ও আদিত্য রিমন, বিমানবন্দর থেকে
১৮ অক্টোবর ২০১৭, ১৭:২৯আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৮:৩০

বিমানবন্দর থেকে বের হয়ে রাস্তায় যানজটে খালেদা জিয়া দীর্ঘ তিন মাস পর লন্ডন থেকে দেশে ফিরলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার বিকাল ৫টা ৫ মিনিটে অ্যামিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৬ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ সিনিয়র নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে হাজার হাজার বিএনপি কর্মী বিমানবন্দর এলাকা ও বিমানবন্দর সড়কে ভিড় করে। খালেদা জিয়া হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

উল্লেখ্য,  গতকাল মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় রাত সোয়া দশটায় এমিরেটস এয়ারলাইন্সের ঢাকার পথে রওয়ানা হন তিনি।  

/এমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম