দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৭, ২২:১৯আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ২২:৪০

ইসলামী আন্দোলন বাংলাদেশ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুক্রবার (২০ অক্টোবর) জুমার নামাজের পর বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ মিছিল করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, ‘সরকার জনগণের দুঃখ-দুর্দশার কথা বেমালুম ভুলে গেছে। সে কারণেই বারবার বলা সত্ত্বেও চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের লাগাম টেনে ধরতে পারছে না।’ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে পুরানা পল্টনে দলের মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘দ্রব্যমূল্য লাগামহীন হয়ে ওঠায় সীমিত আয়ের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জন্য জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। বাজারে চাল, মাছ, মাংস, শাক-সবজির সঙ্গে মসলার দামও পাল্লা দিয়ে বাড়ছে। সরকার মুখে বড় বড় কথা বললেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সরকার চালের দাম কমানোর কথা বললেও বাস্তবে চালের দাম আরও ব্যাপক হারে বেড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে বিপাকে পড়েছে খেটে খাওয়া শ্রমিক-মজুরসহ সীমিত আয়ের মানুষ। তারা দুই বেলা পেট ভরে খেতে পারছে না। সে বিষয়ে সরকারের কোনও ভ্রুক্ষেপই নেই। সরকার জনগণের দুঃখ-কষ্টের কথা ভুলেই গেছে।’
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।

/সিএ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের